
সব অনিশ্চয়তা ও অমানবিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছিল। দীর্ঘ জটিলতা শেষে তিনি ভারতে ফিরে যাওয়ার মাসখানেকের মাথায় এ খবর এল।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম চিকিৎসকদের বরাতে জানিয়েছেন, বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ ও স্থিতিশীল রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, বীরভূমের মুরারই এলাকার বাসিন্দা সোনালী খাতুন দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছরের জুনে তাঁকে ও তাঁর পরিবারের আরও পাঁচ সদস্যকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সোনালী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। তা সত্ত্বেও মানবিকতা লঙ্ঘন করে তাঁকে ও তাঁর আট বছরের ছেলে সাব্বির শেখকে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়।
দীর্ঘ ছয় মাস বাংলাদেশে থাকার পর ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এবং দুই দেশের কূটনৈতিক তৎপরতায় গত ৫ ডিসেম্বর তিনি ভারতে ফেরেন।

সোনালীর মা হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সোনালী খাতুনের পুত্রসন্তান জন্মদানের খবর আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করেছে। ক্ষমতার অপব্যবহার করে একজন অন্তঃসত্ত্বা নারীকে যেভাবে বাংলাদেশি সাজিয়ে জোরপূর্বক দেশছাড়া করা হয়েছিল, তা ছিল চরম অবিচার ও মর্যাদাহানি। সোনালীর অসীম সাহস ও মনোবল এই জয় এনে দিয়েছে।’
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী ও তাঁর ছেলেকে হস্তান্তর করা হয়েছিল। পরে বিজিবি সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ভারতীয় হাইকমিশনের অনুরোধে তাদের নিরাপদে ফেরত পাঠানো হয়।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৬ ঘণ্টা আগে