
চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো-গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুর। গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে পুরুষ ভোটারের সংখ্যা বেশি হলেও মণিপুর রাজ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি।
মণিপুর রাজ্যে নারী ভোটারের সংখ্যা ১০ লাখ ৪৯ হাজার ৬৩৯ জন, পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৮৫ হাজার ১১৯ জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ৬৪ হাজার ৫৩০ জন বেশি।
মণিপুর রাজ্যে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও সেখানে নারী নেতৃত্ব গড়ে ওঠেনি। ভোটের রাজনীতিতে পুরুষ শাসিত মণিপুর সমাজে নারীরা এখনো বঞ্চিত। গত ৫০ বছরে মাত্র একজন মণিপুরী নারী জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন।
ভারতের রাজনৈতিক দলগুলো ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণের দাবি করলেও কোনো দলই এর বাস্তবায়ন করেনি। মণিপুর রাজ্যের ৬০ কেন্দ্রে দুটি প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস মাত্র তিনজন করে নারী প্রার্থী দিয়েছে। ১৮১ প্রার্থীর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র নয়জন। এদের অনেকেই আবার পারিবারিক সূত্রে মনোনয়ন পেয়েছেন। গত নির্বাচনে নারী প্রার্থী হিসেবে উল্লেখযোগ্য ছিলেন ‘আয়রন লেডি’ খ্যাত শর্মিলা চানু। এবারের নির্বাচনে ভোটের মাঠে নারী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক পুলিশ অফিসার থৌঙ্গজাম বৃন্দা।
থৌঙ্গজাম বৃন্দা বলেছেন, ‘সমাজের উন্নয়ন নারীদের বাদ দিয়ে হয় না।’ এখন দেখার পালা ভোটের মাঠে কতটুকু সফল হন তিনি।
উল্লেখ্য, মণিপুর রাজ্যে নারীদের অবদান অনেক। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়েও মণিপুরী নারীদের অবদান রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ইসলামিক প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি দেশটিকে ‘পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র’ বলেও মন্তব্য করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর একটি পডকাস্ট সাক্ষাৎকারে দেওয়া তাঁর এই মন্তব্যকে ব্রিটেনের মুসলিম
৬ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে
ইউক্রেন থেকে রাশিয়ায় যোগ দেওয়া সাবেক এক ইউক্রেনীয় সাবমেরিন কমান্ডারকে বোমা হামলায় হত্যার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার নিরাপত্তা সংস্থাসংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, ইউক্রেনীয় বিশেষ বাহিনীর হয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন মার্গারিটা রেউত নামের ওই নারী।
৩ ঘণ্টা আগে
ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহারে মদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে দেশটির স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ (এনসিএইআর)। এক দশক ধরে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও এর প্রত্যাশিত সামাজিক পরিবর্তন আসেনি এবং রাজ্যের অর্থনীতিতে এর চাপ বেড়েছে বলে
৩ ঘণ্টা আগে