ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে কংগ্রেসের সাধারণ কর্মী ও নেতাদের মধ্যে নির্বাচনকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। কেননা দীর্ঘ ২২ বছর পর সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ২০০০ সালে জিতেন্দ্র প্রসাদকে হারিয়ে দলের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। এরপর বিনা ভোটেই কংগ্রেসের সভাপতি হন রাহুল গান্ধী। কিন্তু ২০১৯ সালের ১০ আগস্ট রাহুল লোকসভা ভোটে পরাজয়ের কারণে ইস্তফা দেওয়ায় সোনিয়াকেই ফের দায়িত্ব নিতে হয়। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। নেতারা অনুরোধ করলেও এবার গান্ধী পরিবারের কেউই ভোটে দাঁড়াননি।
নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার কথা বলছেন গান্ধী পরিবারের সদস্যরা। দুই প্রার্থী মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর দুজনই জয়ের বিষয়ে আশাবাদী। তবে তারা একে অন্যের প্রতি শ্রদ্ধা জানাতে কার্পণ্য করেননি।
রাজধানী দিল্লিতে দলের সদর দপ্তর ছাড়াও গোটা দেশের ৩৬টি পোলিং স্টেশনের ৬৭টি বুথে কংগ্রেস প্রতিনিধিরা ভোট দিতে পারবেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মধুসূদন মিস্ত্রি জানিয়েছেন, এরই মধ্যে ভোটারদের সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। রাহুল গান্ধীসহ কয়েকজন নেতা দক্ষিণ ভারতের ভারত জোড়ো পদযাত্রায় ব্যস্ত থাকায় সেখানেও বিশেষ বুথের বন্দোবস্ত করা হয়েছে। রাহুলের পাশাপাশি তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা ব্যস্ত হিমাচল প্রদেশে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতিতে। সোনিয়া গান্ধী দিল্লিতে থাকলেও তিনি কোনো পক্ষের হয়েই প্রচারে অংশ নেননি। মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর দুজনই বলছেন গান্ধী পরিবার নিরপেক্ষ রয়েছেন।
প্রতিপক্ষ সম্পর্কে শশী থারুর মন্তব্য, ‘মল্লিকার্জুন খাড়গে আমারও নেতা। ভোটে লড়ছি গণতন্ত্রের স্বার্থে।’ মল্লিকার্জুন খাড়গেও শশী থারুর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। তবে উভয় নেতার ঘনিষ্ঠজনেরা বেশ সক্রিয়। দুজনই ভারতের ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচার চালান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
১১ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
২ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
২ ঘণ্টা আগে