দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের হাত ধরে ভারতে করোনার প্রকোপ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ বৃদ্ধির হার ৩৫.৬ শতাংশ। করোনার সংক্রমণ বাড়ছে কলকাতাতেও। আশঙ্কা প্রকট হচ্ছে তৃতীয় ঢেউয়ের।
ভারতে উৎসব মৌসুমের আগেই ডেলটা ভাইরাসের হাত ধরে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও প্রকট হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কেরালাতেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৩ জন। পুরো ভারতে ৪১ হাজার ৯৬৫।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে ১ কোটি ৭০ লাখ ৩৯ হাজার ১৫২টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে সংক্রমণের হার ১.৭৮ শতাংশ।
কেরালায় গৎ ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ১১৫ জন। ভারতের বাকি অংশে মৃতের সংখ্যা ৩৪৫। ভারতের ৫০ কোটিরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। দুটি টিকা নেওয়া মানুষের সংখ্যাও ১৫ কোটিরও বেশি।
পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়াও বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদীয়াতেও সংক্রমণ বাড়ছে। সংক্রমণ বাড়ছে পাহাড়ি জেলা দার্জিলিং-এও। ফলে উদ্বেগে পশ্চিমবঙ্গের মানুষ।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। মৃতের সংখ্যা ১২। অথচ সপ্তাহের শুরুতে, সোমবারও দৈনিক সংক্রমণ ছিল কমের দিকে। সেদিন সংক্রমিত হন ৫৪৬ জন।
পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। মৃত্যুর হার ১.৯ শতাংশ। রাজ্যে গত একদিনে ৩৮,১০৩ করোনার নমুনা পরীক্ষা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
৪৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রযুক্তি হাব বলে পরিচিত সিলিকন ভ্যালিতে যৌন নিপীড়নকারীদের নামের কথিত এক গোপন স্প্রেডশিটে ‘শতাধিক’ ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, তালিকায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে
১ ঘণ্টা আগে