এক ঘণ্টার জন্য ঝাড়ুদারের ভূমিকায় নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার গান্ধী জয়ন্তী উপলক্ষে সরকারের পরিচ্ছন্নতা অভিযানে তাঁর নেতৃত্বে হাজার হাজার মানুষ অংশ নেন।
পরিচ্ছন্নতার সঙ্গে সুস্বাস্থ্যের বার্তা দেওয়ার জন্য নরেন্দ্র মোদির সঙ্গে এ অভিযানে ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়া অংশগ্রহণ করেন।
অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে মোদি লেখেন, ‘আজ যখন জাতি স্বচ্ছতাকে গুরুত্ব দিচ্ছে, আমি আর অঙ্কিত বাইয়ানপুরিয়াও এর সঙ্গে যোগ দিয়েছি। পরিচ্ছন্নতার সঙ্গে আমরা ফিটনেস ও সুস্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিচ্ছি। এটি সেই স্বচ্ছ ও সুস্থ ভারতের আবহ তৈরি করেছে।’
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও ইউনিয়ন মন্ত্রীসহ অন্য বিজেপি নেতা ভারতের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে এবং বিজেপির প্রধান জগৎ প্রকাশ নাড্ডা দিল্লিতে এ কর্মসূচির আয়োজন করেছেন।
‘মান কি বাত’ অনুষ্ঠানের সাম্প্রতিক এক পর্বে মোদি ১ অক্টোবর সব নাগরিককে পরিচ্ছন্নতার জন্য এক ঘণ্টা শ্রমদানের অনুরোধ করেন। তিনি বলেন, এটি মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে তাঁকে ‘স্বচ্ছাঞ্জলি’ দেওয়া হবে।
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাও ‘এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে’ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সব নাগরিককে আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
১০ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
২ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
২ ঘণ্টা আগে