
পশ্চিমবঙ্গে কি ফের বড় বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী—এই প্রশ্ন নতুন করে উসকে উঠল আজ বুধবার (৯ জুলাই) দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর। প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই গুরুত্বপূর্ণ আলোচনায় শিল্প ও তথ্যপ্রযুক্তি দপ্তরের শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও প্রশাসন সূত্রে খবর, এই আলোচনায় বাংলায় সম্ভাব্য বিনিয়োগ ও কর্মসংস্থান-সংক্রান্ত একাধিক প্রস্তাব নিয়ে কথা হয়েছে। বিশেষ করে, নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) ক্যাম্পাস সম্প্রসারণ, উৎপাদন খাতে নতুন উদ্যোগ ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, একসময় টাটা গোষ্ঠী পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ১ লাখ রুপির ন্যানো কার তৈরির কারখানা গড়ে তুলতে উদ্যোগী হয়েছিল। কিন্তু অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে প্রবল আন্দোলন শুরু হয়। তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের ফলেই শেষমেশ রাজ্য ছাড়ে টাটা গোষ্ঠী।
তবে আজকের এই বৈঠক যেন সেই অতীতের প্রেক্ষাপটকেই আড়াল করে নতুন দিগন্তের সম্ভাবনার কথা জানিয়ে দিল। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণে পশ্চিমবঙ্গ থেকে টাটা ফিরতে বাধ্য হয়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই টাটা গোষ্ঠীর বিনিয়োগ আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, বিনিয়োগকারীদের স্বাগত জানানো হবে, তবে রাজ্যের নীতিমালার মধ্যে থেকেই।
টাটা সন্সের তরফ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত বিবৃতি না এলেও এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ‘পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। রাজ্যের পরিবেশ, পরিকাঠামো ও সরকারের সহযোগিতা আমাদের আগ্রহ বাড়াচ্ছে।’
রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর এই ‘হাত বাড়ানো’ কৌশল একদিকে রাজ্যের শিল্পমুখী ভাবমূর্তি মজবুত করতে পারে, অন্যদিকে দীর্ঘদিনের ‘টাটা বনাম তৃণমূল’ বিবাদের ইতি টানার পথও সুগম করতে পারে। সিঙ্গুরের আবেগ আর শিল্পের আবশ্যিকতা—এই দুয়ের মাঝামাঝি দাঁড়িয়ে আজকের মমতা-নটরাজন বৈঠক ভবিষ্যতের রাজ্য-টাটা সম্পর্কের ভিত্তিপ্রস্তর হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৮ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
১০ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
১২ ঘণ্টা আগে