
কলকাতার কুমারটুলির গঙ্গার ঘাটে প্রতিদিনের মতোই যোগব্যায়ামের জন্য এসেছিলেন স্থানীয় কিছু মানুষ। জায়গাটা দুর্গাপূজার প্রতিমা তৈরির জন্য বিখ্যাত হলেও, বছরের অন্যান্য সময় এখানকার পরিবেশ বেশ শান্ত থাকে। তবে আজকের সকালটা ছিল একটু ভিন্ন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে একটি সাদা-নীল রঙের ট্যাক্সি থেকে দুজন নারী নেমে আসেন ঘাটে। তাঁদের সঙ্গে ছিল একটি বেগুনি রঙের ট্রলি ব্যাগ। ব্যাপারটি স্থানীয়দের চোখে পড়ে। তাঁরা খেয়াল করেন, ওই দুই নারী ব্যাগটি নদীর দিকে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুজনে মিলে টেনেও তা সরাতে পারছেন না। এতে সন্দেহ জাগে যোগব্যায়ামকারীদের। তাঁরা কাছে গিয়ে নারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই নারী। তাঁরা ব্যাগটি ধরতেও নিষেধ করছিলেন। এতে সন্দেহ বাড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে আসে রক্তমাখা কাপড়ে মোড়ানো এক নারীর মরদেহ!
স্থানীয় যোগ প্রশিক্ষক রাজা সাউ বলেন, ‘ওরা প্রথমে ব্যাগ খুলতে রাজি হয়নি। বলেছিল, ভেতরে ওদের ল্যাব্রাডর কুকুরের মরদেহ আছে। কিন্তু আমরা বিশ্বাস করিনি। একটা কুকুরের ওজন কত হবে? ৩০ থেকে ৪০ কেজি। তাই বলে দুজন মিলে ব্যাগটা টানতে পারবে না?’
প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই বিতর্কের মধ্যে আশপাশে আরও ৫০ থেকে ৬০ জন মানুষ জড়ো হয়ে যান। একপর্যায়ে এক নারী স্বীকার করেন, ব্যাগের ভেতরে তাঁর বৌদি সুমিতা ঘোষের মরদেহ রয়েছে। যিনি এক দিন আগে আত্মহত্যা করেছেন। তখন স্থানীয়রা প্রশ্ন করেন, ‘আত্মহত্যা করলে মরদেহ কেন এভাবে সরাতে হবে? এমন হলে তো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল, পুলিশকে খবর দেওয়া উচিত ছিল।’
পরবর্তী সময়ে পুলিশ এসে দুই নারীকে আটক করে। আটক দুই নারী হলেন ফাল্গুনী ঘোষ ও তাঁর মা আরতি ঘোষ। নিহত সুমিতা ঘোষ ছিলেন ফাল্গুনীর কাকিমা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তাঁ কাজীপাড়া থেকে ট্রেনে কুমারটুলি এসেছেন। কিন্তু মধ্যমগ্রামের এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাঁরা একটি ভ্যানগাড়িতে ব্যাগটি নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে আসেন এবং সেখান থেকে সরাসরি কুমারটুলিতে আসেন।
তদন্তে জানা গেছে, মা-মেয়ে মধ্যমগ্রামের এক ভাড়া বাড়িতে দুই বছরের বেশি সময় ধরে থাকছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের বাড়িতে রাতে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ছিল, তবে পরিবারটি খুব গোপনীয় জীবনযাপন করত।

সম্প্রতি ট্যাংরায় একটি ট্রিপল মার্ডারের ঘটনা নিয়ে শহরজুড়ে আলোড়ন চলছে। ঠিক এই সময়েই আবার একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ওই ট্রিপল মার্ডারের বিষয়ে পুলিশকে প্রথমে জানানো হয়েছিল, বাড়ির পুরুষ সদস্যরা আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে মহিলারাও আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুরুষ সদস্যরা বেঁচে গেলেও দুই নারী ও তাঁদের এক মেয়ে মারা যান। তবে পরবর্তী সময়ে পুলিশ জানায়, ওই বাড়ির মহিলাদের খুন করা হয়েছে এবং বাড়ির পুরুষ সদস্যরাই এর জন্য দায়ী।

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর রাতে তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লসকে (বর্তমান রাজা) ‘ভীষণ উচ্ছ্বসিত’ বা ‘লটারি জেতা মানুষের মতো’ শোনাচ্ছিল বলে দাবি করেছেন ডায়ানার ছোট ভাই চার্লস স্পেন্সার। তাঁর আসন্ন স্মৃতিকথা “Swan Song: Diana, My Sister”-এ এই দাবি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য ও ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন...
৬ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের শেষ দিকে দীর্ঘ কয়েক দশকের দায়িত্ব শেষে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদও ছাড়েন ৯৬ বছর বয়সী বাফেট।
৬ ঘণ্টা আগে
ইউরোপের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাব হিসেবে রাশিয়ায় সুইজারল্যান্ডের খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে ও ফ্রান্সের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আশানের (Auchan) সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
৭ ঘণ্টা আগে