
এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ও তাঁর আত্মহত্যার ঘটনায় উত্তাল ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)। বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের পর শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে ভাঙচুর করে এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছাত্রী ধর্ষণের ঘটনাটি গুজব।
গতকাল রাতে শুরু হওয়া বিক্ষোভ আজ সকাল পর্যন্ত চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুরুতে বিপুলসংখ্যক শিক্ষার্থী স্লোগান দিয়ে ও বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের কেউ কেউ ক্যাম্পাসের জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের ভবনের কিছু অংশসহ কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।
একদল শিক্ষার্থী জালন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী দাবি করেন, ক্যাম্পাসে কর্মরত এক নির্মাণশ্রমিক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তাঁর রুমমেট অন্য শিক্ষার্থীদের জানান, ওই নারী শিক্ষার্থী আত্মহত্যা করে মারা গেছেন।
ভিডিওতে ওই শিক্ষার্থী বলেন, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের ফটক খুলে দেওয়ার পর বাইরে থেকে কিছু লোক ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। এর পরও কর্তৃপক্ষ একটি বার্তা দিয়ে জানায়, পুরো বিষয়টি গুজব।
তবে কপুরথলা জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) গৌরব তুরা বলেছেন, ধর্ষণের কোনো ঘটনার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
গৌরব তুরা বলেন, ‘গত রাতে আমরা জানতে পারি, শিক্ষার্থীরা জালন্ধর মহাসড়ক অবরোধ করেছেন। আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তখন জানতে পারি, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন এবং ধর্ষণের একটি ঘটনা নিয়ে গুজব ছড়িয়েছে। এ ধরনের কোনো অপরাধের ঘটনা আমাদের জানানো হয়নি।’
গৌরব তুরা আরও জানান, তিনি শিক্ষার্থী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তাঁর ভাষায়, ‘মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে কোনো একটি বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা তাঁদের মধ্যে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা করব।’
গৌরব তুরা আরও জানান, ক্যাম্পাসে কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটিকে ‘গুজব’ হিসেবে উল্লেখ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এসব গুজব উপেক্ষা করার পরামর্শ দিয়েছে এবং ক্যাম্পাসে তাঁরা ‘নিরাপদ ও সুরক্ষিত’ আছেন বলে আশ্বস্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছড়াচ্ছে। শিক্ষার্থীদের কোনো ধরনের বিশৃঙ্খলায় অংশ না নিয়ে নিজ নিজ হোস্টেল, কক্ষ বা বাসস্থানে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উসকানিমূলক বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্যাম্পাস পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সময় আ রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়।
৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত অনেকেই। ছবি ও ভিডিওর মাধ্যমে অনেকে বেশ আয়ও করে থাকেন। তবে অনেক সময় এতে হিতে বিপরীতও যে হয়ে যায় তারই এক উদাহরণ হয়ে উঠলেন মধুমিতা। ভারতের কন্যাকুমারীর বাসিন্দা এই নারীর বাসা থেকে এক রাতে চুরি হয়ে গেছে সোনা ও হীরাসহ কোটি টাকার সম্পদ।
২১ মিনিট আগে
নেপালের মানাং জেলার নার ফু অঞ্চলের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে তুষারধসের পর অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ রোববার সকাল থেকে সরকারি সংস্থা ও বেসরকারি অপারেটরদের...
১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার দুটি টাউনশিপে পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় এবং আজ রোববার ভোরে কেপটাউনের কাছে লাওয়ান্ডলের একটি দোকানে এসব হামলা হয়। পুলিশ জানিয়েছে, দুই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের...
২ ঘণ্টা আগে