ভারতের উত্তর প্রদেশের বিতর্কিত ধর্মীয় নেতা গুরমিত রাম রহিম সিং সম্প্রতি কারাগার থেকে প্যারোলে মুক্তি পান। আর মুক্তি পেয়েই একটি মিউজিক ভিডিও বানিয়েছেন তিনি। তাঁর ওই ভিডিও জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাম রহিম সিংয়ের চটকদার নতুন পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওটি দীপাবলির দিনে তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে। ভিডিওতে দেওয়া বিবরণ অনুসারে গানটির রচয়িতা, সুরারোপ, সংগীত পরিচালনাসহ সবই করেছেন তিনি। গত ২২ ঘণ্টায় ভিডিওটি ৪২ লাখেরও বেশি মানুষ দেখেছেন।
ভিডিওটি থেকে দেখা যায়, রাম রহিম সিং দীপাবলির লক্ষ্যে প্রজ্বলিত আলোকসজ্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁর দুই পরামর্শদাতাকেও তাঁর সঙ্গে তাল মেলাতে দেখা যায়। গানে বলা হয়, ‘লোকজন আজ দীপাবলি উদ্যাপন করছে, আপনাকে ধন্যবাদ কারণ আপনার কারণেই আমাদের প্রতিদিন দীপাবলি।’
এর আগে, গত ১৯ অক্টোবর প্যারোলে মুক্তি পেয়েই ধর্ষণ ও খুনের দায়ে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিম সিং একটি ভার্চুয়াল ‘সাষ্টাঙ্গ’ অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁর মুক্তির খবর পেয়েই সাক্ষাৎ করতে হরিয়ানার কারনাল শহরের মেয়রসহ স্থানীয় বিজেপি নেতারা লাইন দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মগুরু এবং ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০১৭ সালে ধর্ষণ এবং খুনের দায়ে অভিযুক্ত করা হয়। সম্প্রতি তাঁকে ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। গত সপ্তাহে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এর আগে চলতি বছরের জুন মাসেই এক মাসের প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারও আগে, এ বছরেরই ফেব্রুয়ারিতে তাঁকে তিন সপ্তাহের প্যারোল দেওয়া হয়।
উল্লেখ্য, রাম রহিম সিংকে তাঁর আস্তানা ডেরা সাচা সৌদায় দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই কর্তৃক পাঁচকোলা বিশেষ আদালত তাঁকে ২০১৭ সালের আগস্টে ৩০ জনের বেশি মৃত্যু এবং তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করেন। এ ছাড়া ২০১৯ সালে রাম রহিম সিং এবং আরও ৩ জনকে ১৬ বছর আগে এক সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ কর্মকর্তাদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এবার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। গত বুধবারের প্রলয়ংকরী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লা গুয়াইরা অঞ্চলের অন্তত একটি বড় শপিং মলে আজ বৃহস্পতিবার প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা...
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তেহরানের এই আমন্ত্রণ নয়াদিল্লিকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় ফেলে দিয়েছে...
৭ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ব্রিটিশ টিকটক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রুক জর্জ নামের ২৩ বছর বয়সী ওই তরুণী বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তিনি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করছে তাঁর পরিবার।
৭ ঘণ্টা আগে