
দুই নারীকে ধর্ষণের দায়ে দণ্ডিত সাচ্চা সৌদা ডেরার প্রধান গুরমিত রাম-রহিম সিং আবারও কারাগারের বাইরে আসার সুযোগ পেয়েছেন। এবার তিনি ২১ দিনের জন্য অস্থায়ী মুক্তি পেয়েছেন। আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও ৪০ দিনের জন্য জেলের বাইরে আসার সুযোগ পেয়েছিলেন রাম-রহিম। এরও আগে গত বছরের অক্টোবরে তিনি ৪০ দিনের প্যারোল পেয়েছিলেন।
প্যারোলের অর্থ হলো—সাজা চলমান অবস্থায় একটি বিশেষ উদ্দেশ্যে অস্থায়ীভাবে সম্পূর্ণরূপে মুক্তি। কারাগারের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ভালো আচরণের শর্তপূরণের মাধ্যমে এ ধরনের মুক্তি মঞ্জুর করা হয়।
হরিয়ানার সুনারিয়া জেলে বন্দী ছিলেন রাম-রহিম। সেখান থেকে বেরিয়ে এবার ২১ দিনের মুক্ত জীবনে উত্তর প্রদেশের বাগপতের একটি আশ্রমে অবস্থান করবেন বিতর্কিত ওই গুরু।
গত জানুয়ারিতে রাম-রহিমকে ৪০ দিনের প্যারোল দিলে তা অনেক সমালোচনার জন্ম দেয়। তবে সেই বিতর্কের বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন, সব প্রক্রিয়া অনুসরণ করে প্যারোল পাওয়া ডেরা সাচ্চা সৌদা প্রধানের অধিকার।
সে সময় রাম-রহিমকে তলোয়ার দিয়ে কেক কেটে প্যারোল উদ্যাপন করতেও দেখা গিয়েছিল।
অতীতের প্যারোলগুলোতে বাইরে থাকার সময় রাম-রহিম অনলাইনে বেশ কয়েকটি ‘সৎসঙ্গ’ সেশনেরও আয়োজন করেছিলেন।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার গোপন সামরিক তথ্য ব্যবহার করে জুয়া বা প্রেডিকশন মার্কেটে বিপুল অর্থ জেতার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনার বিরুদ্ধে গোপন সরকারি তথ্য ব্যক্তিগত লাভের...
২ মিনিট আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তবে এর স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। খোদ জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, এই যুদ্ধবিরতির পরিস্থিতি ‘শতভাগ নিশ্চিত নয়’।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধ ও অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনে বহুমাত্রিক চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশটির কর্মসংস্থান আরও সংকুচিত হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে এবং ইন্টারনেট সীমাবদ্ধতা মানুষের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে। ফলে অনেকের জীবন এখন ‘শূন্য আয়’-এর...
১৩ ঘণ্টা আগে
পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন বসাতে দেখলে সেটিকে সরাসরি ধ্বংস বা গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে