
ভারতের কর্ণাটকের চামরাজনগর জেলায় পঞ্চায়েত অফিসের সামনে চিকুসা নায়াকা নামের একজন পানি সরবরাহ কর্মী ‘আত্মহত্যা’ করেছেন। ২৭ মাস ধরে বেতন পাচ্ছিলেন না তিনি। বেতন চাইতে গেলে স্থানীয় কর্মকর্তারা তাঁকে মানসিকভাবে হয়রানি করেন। এসব অভিযোগ তুলে ওই কর্মী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চামরাজনগর জেলার হোঙ্গানুরু গ্রামে ২০১৬ সাল থেকে ওয়াটারম্যান বা পানি সরবরাহ কর্মী হিসেবে কাজ করছিলেন চিকুসা।
সুইসাইড নোটে তিনি লিখেছেন, গত ২৭ মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য বারবার অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি। এমনকি অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
সুইসাইড নোটে তিনি লেখেন, ‘২০১৬ সাল থেকে পানি সরবরাহ কর্মী হিসেবে কাজ করছি। পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা (পিডিও) ও গ্রাম পঞ্চায়েত সভাপতি—দুজনকেই আমার ২৭ মাসের বকেয়া বেতন পরিশোধের অনুরোধ জানিয়েছি। কিন্তু তাঁরা কোনো গুরুত্ব দেননি। এমনকি জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছেও গিয়েছিলাম। কিন্তু কিছুই হয়নি।’
‘আত্মহত্যার’ আগে রেখে যাওয়া চিঠিতে চিকুসা আরও অভিযোগ করেন, পিডিও রামে গৌড়া ও গ্রাম পঞ্চায়েত সভাপতির স্বামী মোহনকুমার তাঁকে ক্রমাগত মানসিকভাবে হয়রানি করতেন।
চিকুসা লেখেন, ‘আমি ছুটি চাইলে তাঁরা বলতেন, আগে নিজের বিকল্প কাউকে খুঁজে নিয়ে আসো। তাঁরা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাকে অফিসে থাকতে বাধ্য করতেন। পিডিও ও মোহনকুমারের নির্যাতনের কারণেই আমি জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
সুইসাইড নোটে প্রশাসনের কাছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
চিকুসার ‘আত্মহত্যার’ ঘটনার পর পিডিও, গ্রাম পঞ্চায়েত সভাপতি ও তাঁর স্বামীর বিরুদ্ধে তফসিলি জাতি অত্যাচার প্রতিরোধ আইনে মামলা করে পুলিশ।
এই ঘটনার পর দায়িত্বে অবহেলা ও সরকারি নিয়মভঙ্গের অভিযোগে পিডিও রামে গৌড়াকে সাময়িক বরখাস্ত করেন জেলা পঞ্চায়েতের সিইও।
এদিকে এই ঘটনায় কংগ্রেস নেতা ও কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কড়া সমালাচনা করেছে বিজেপি।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১১ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১২ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৩ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনের আগে ইরানে নতুন করে আগ বাড়িয়ে কোনো সামরিক হামলা চালাতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী ইসরায়েলে হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি...
১৪ ঘণ্টা আগে