ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে কয়েক শতাব্দী প্রাচীন আকঞ্জি মসজিদ। মসজিদটির ব্যবস্থাপনা কমিটির এক সদস্য আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, সংরক্ষিত বন থেকে অবৈধ অবকাঠামো অপসারণের অংশ হিসেবে মসজিদটি ভেঙে ফেলা হয়।
গত মঙ্গলবার মেহরাউলিতে অবস্থিত মসজিদটি ভেঙে ফেলা হয়। আধুনিক দিল্লির একপাশে অবস্থিত এলাকাটিতে শতাব্দী প্রাচীন বসতির ধ্বংসাবশেষ রয়েছে।
ভারতে এমন এক স্পর্শকাতর সময়ে মসজিদটি ধ্বংস করা হলো, যখন জাতীয়তাবাদী কর্মীরা বেশ কয়েকটি মসজিদকে মন্দির দিয়ে প্রতিস্থাপনের দাবিতে প্রচারণা চালাচ্ছে।
আকঞ্জি মসজিদের তত্ত্বাবধানকারীদের মতে, মসজিদটি প্রায় ৬০০ বছরের পুরোনো। সেখানে একটি বোর্ডিং স্কুলে থাকত ২২ জন শিক্ষার্থী। মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জাফর এএফপিকে বলেন, মসজিদটি রাতের অন্ধকারে ধ্বংস করা হয়েছে। এর আগে তাঁরা কোনো নোটিশ পাননি।
মসজিদ কম্পাউন্ডের অনেক কবর অপবিত্র করা হয়েছে এবং মসজিদটি ভেঙে ফেলার আগে কাউকে কোরআনের কপি বা অন্যান্য সামগ্রী বের করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান জাফর। তিনি বলেন, ‘আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং আমার নিজের পূর্বপুরুষদের সেখানে সমাহিত করা হয়েছে। এখন কবরের কোনো চিহ্ন নেই। মসজিদ ও কবরের ধ্বংসস্তূপ সরিয়ে অন্য কোথাও ফেলা হয়েছে।’
শহরের প্রধান ভূমি ব্যবস্থাপনা সংস্থা দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি এ ঘটনা তদারক করেছে। এসব অভিযোগের ব্যাপারে সংস্থাটি এএফপির কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আজ আকঞ্জি মসজিদ এলাকায় উপস্থিত ছিল বিপুলসংখ্যক পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে এলাকাটিতে সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দেয় তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরের শহর অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রামমন্দির উদ্বোধনের সপ্তাহখানেক পরেই আকঞ্জি মসজিদ ভাঙার ঘটনা ঘটল। অন্যদিকে, গতকাল বুধবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পূজা করার অনুমতি দিয়েছেন একটি আদালত।
এই অনুমতি পাওয়ার পর হিন্দু উপাসকেরা আজ জ্ঞানবাপী মসজিদে প্রার্থনা করতে প্রবেশ করেন বলে জানায় এএফপি।

আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাবুলের পথে রওনা দিয়েছিলেন ১৯ বছর বয়সী আলিয়া। পরিবারের কাছে তিনি বলেছিলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেটি ছিল একটি অজুহাত। আসল কারণ ছিল—বিয়ের হাত থেকে পালানো।
৪১ মিনিট আগে
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সিএনএনকে দেশটির একটি উচ্চপদস্থ সরকারি সূত্র রিয়াদের এমন অবস্থানের কথা জানিয়েছে।
৪৪ মিনিট আগে
ভারতে প্রায় ৬ হাজার কোটি রুপির (প্রায় ৭৭৩২ কোটি টাকা) এক আলোচিত পঞ্জি কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন হায়দরাবাদের ব্যবসায়ী নওহেরা শেখ। দীর্ঘদিন পলাতক থাকার পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গুরগাঁওয়ের একটি হোটেল থেকে আটক করে।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে সৌদি আরব, কাতার, পাকিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...
৩ ঘণ্টা আগে