ভারতের পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে প্রস্তুত রয়েছে ভারতীয় নৌবাহিনী। দুর্যোগ মোকাবিলায় এরই মধ্যে বাহিনীকে উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে পড়বে কিনা এ নিয়ে আবহাওয়াবিদদের মধ্যে সন্দেহ রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনি নিয়ে এখনো সঠিক পূর্বাভাষ দেওয়ার সময় হয়নি। কারণ ঘন ঘন চরিত্র বদলাচ্ছে এটি। তবে মঙ্গলবার আছড়ে পড়ার আশঙ্কা প্রবল। তবে কোথায় ল্যান্ডফল হবে সেটাও আন্দাজ করা এখন সম্ভব নয়। সমুদ্রেও ল্যান্ডফল করতে পারে। ডাঙায় করলে ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটার বেগ হতে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। তবে এখন বাড়তে পারে গরম। রোববার সকালেই তাপমাত্র ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৩ মিলিমিটার।
এই সম্পর্কিত আরও পড়ুন:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৪৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে