Ajker Patrika

যুদ্ধবিরতির পরেও উত্তপ্ত কাশ্মীর, একাধিক শহরে ব্ল্যাকআউট

কলকাতা সংবাদদাতা
যুদ্ধবিরতির পরেও উত্তপ্ত কাশ্মীর, একাধিক শহরে ব্ল্যাকআউট
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ফের উত্তেজনার পারদ চড়ল কাশ্মীর উপত্যকায়। আজ শনিবার রাত ৮টা নাগাদ শ্রীনগরের রামবাগ এলাকায় ঘটে শক্তিশালী বিস্ফোরণ। এ ঘটনায় এক শিশুসহ তিনজন আহত হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

বিস্ফোরণের পর থেকেই শ্রীনগরের পাশাপাশি বারামুল্লা, অনন্তনাগ, সোপোরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতের দিকে হঠাৎ করে একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এটি একটি ‘প্রতিরক্ষা-সতর্কতামূলক ব্ল্যাকআউট’, যাতে কোনও ধরণের সন্ত্রাসী ড্রোন হামলা বা পরবর্তী আঘাত রোধ করা যায়।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘যুদ্ধবিরতি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও এই বিস্ফোরণ দেখিয়ে দিল উপত্যকায় এখনও শান্তি পুরোপুরি ফিরে আসেনি। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।’

কলকাতা থেকে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) দেবাশিস মুখার্জী আজকের পত্রিকাকে বলেন, ‘যুদ্ধবিরতি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও মাটিতে বাস্তবিক শান্তি আসতে সময় লাগে। উপত্যকায় জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা এক্ষুণি থেমে যাবে না।’

এদিকে কেন্দ্রীয় সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে। সূত্র বলছে, নিরাপত্তা ও বিদেশমন্ত্রকের মধ্যে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গেও নিরাপত্তা বাড়ানো হয়েছে, বিশেষত কলকাতা ও লাগোয়া বিমানবন্দর, হাওড়া স্টেশন, মেট্রোরেল এলাকা এবং সীমান্তবর্তী মালদা ও মুর্শিদাবাদে সতর্কতা জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত