
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার পাঁচ সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার। আজ দুপুরে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার কার্যালয় নবান্নে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন তাঁরা। সরকারি সূত্র বলছে, ওই বৈঠকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করা এবং বাংলাদেশের সঙ্গে রাজ্যের ৫৬৯ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন পাঁচ মন্ত্রী—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও খুদিরাম টুডু। আজ তাঁদের মধ্য দপ্তর বণ্টন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে মন্ত্রিসভা আরও সম্প্রসারণ হতে পারে।
আজ নবান্নর কনফারেন্স রুমে রাজ্যের পুরো প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আগামী পাঁচ বছরের জন্য বিজেপি সরকারের রূপরেখা তুলে ধরবেন তিনি। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে প্রকল্প কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছিল, সেই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলো বছরে সর্বোচ্চ পাঁচ লাখ রুপি পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা পাবে।
সরকারি সূত্র আরও জানিয়েছে, নতুন সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে বাংলাদেশের সঙ্গে উন্মুক্ত থাকা ৫৬৯ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার।
এরপর, আজ বিকেল ৪টায় শুভেন্দু অধিকারী সব আইএএস কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে পারেন। সেখানে জেলা প্রশাসকেরাও উপস্থিত থাকবেন। বিকেল ৫টায় তিনি রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক এস এন গুপ্ত শনিবার রাতে সব পুলিশ ইউনিটপ্রধানকে ‘অত্যন্ত জরুরি’ বার্তা পাঠিয়ে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেন। তিনি জানান, বৈঠকে ‘আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট বিষয়’ নিয়ে আলোচনা হবে।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৫ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৬ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৭ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৮ ঘণ্টা আগে