
থাইল্যান্ডের সাবেক প্রভাবশালী প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ সোমবার তিনি মুক্তি পান। আদালতের এক রায়ে বলা হয়েছিল, কারাদণ্ড এড়াতে তিনি অন্যায়ভাবে হাসপাতালে অবস্থান করেছিলেন। সেই রায়ের পর প্রায় আট মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই বিলিয়নেয়ার প্রায় ২৫ বছর ধরে থাই রাজনীতিকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর প্রভাব কমে গেছে। কারাবন্দি হওয়ার পাশাপাশি, তাঁর একসময়কার শক্তিশালী রাজনৈতিক দল ফেউ থাই পার্টি চলতি বছরের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছে।
থাকসিন সিনাওয়াত্রা ছোট করে কাটা চুল এবং সাদা সাধারণ শার্ট পরে স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৪০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা তাঁকে ঘিরে ধরেন। তাদের মধ্যে ছিলেন তার মেয়ে ও রাজনৈতিক উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রাও। গত আগস্টে আদালতের আদেশে পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়। এর এক সপ্তাহ পর থাকসিনকে কারাবন্দি করা হয়।
সোমবার ভোর থেকেই ব্যাংককের ক্লং প্রেম কেন্দ্রীয় কারাগারের বাইরে শত শত সমর্থক জড়ো হন। থাকসিন বের হয়ে আসার সময় তারা ‘উই লাভ থাকসিন’ স্লোগান দেন। প্রায় দুই-তৃতীয়াংশ সাজা ভোগ করার পর তিনি প্যারোলে মুক্তি পেলেন।
এর আগে, টানা ১৫ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরেন থাকসিন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে থাইল্যান্ডের রাজা সেই সাজা কমিয়ে এক বছর করেন।
তবে দেশে ফেরার পর মাত্র কয়েক ঘণ্টাই তিনি কারাগারে ছিলেন। হৃদরোগ ও বুকে ব্যথার অভিযোগ তুলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি ছয় মাস একটি হাসপাতালের ভিআইপি উইংয়ে কাটান এবং পরে প্যারোলে মুক্তি পান।
গত বছরের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট রায় দেয়, থাকসিনকে ওই সময় কারাগারেই থাকতে হতো। আদালত সিদ্ধান্তে বলে, তিনি এবং তার চিকিৎসকেরা ইচ্ছাকৃতভাবে তাঁর হাসপাতাল-অবস্থান দীর্ঘায়িত করেছিলেন। আদালতের মতে, তাঁর কিছু ছোটখাটো অস্ত্রোপচার অপ্রয়োজনীয় ছিল। থাইল্যান্ডের কারা বিভাগ জানিয়েছে, বাকি সাজা চলাকালে তাঁকে ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরতে হবে।
উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশ থেকে আসা ৭৬ বছর বয়সী সমর্থক রোমানী নাকানো বলেন, থাকসিনকে শাস্তি দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। মুক্তির আগে তিনি বলেন, ‘তিনি খুব ভালো মানুষ। তিনি যা-ই করেছেন, মানুষের জন্যই করেছেন। তিনি শুধু চেয়েছিলেন মানুষ যেন পেট ভরে খেতে পারে এবং বেঁচে থাকার মতো যথেষ্ট উপার্জন করতে পারে।’

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার পাঁচ সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার। আজ দুপুরে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার কার্যালয় নবান্নে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন তাঁরা।
১৯ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইরান যুদ্ধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি ইরান ইস্যুতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে ‘চাপ দেবেন’ তিনি।
২ ঘণ্টা আগে
যুদ্ধ বন্ধ ও পক্ষগুলোর মধ্যে সংকটপূর্ণ ইস্যুগুলো সমাধানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে গতকাল রোববার এই প্রস্তাব দেয় দেশটি। তবে, ইরানের দেওয়া জবাব পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
৩ ঘণ্টা আগে
আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
১১ ঘণ্টা আগে