
যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতের ডাক বিভাগ। ২৫ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ।
ডাক বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ২৯ আগস্ট থেকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সব আন্তর্জাতিক ডাকসামগ্রী, সেগুলোর মূল্য যা-ই হোক না কেন, সংশ্লিষ্ট দেশের (নির্দিষ্ট ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট বা আইইইপিএ) শুল্ক কাঠামো অনুযায়ী করের অধীন হবে।’
গত ৩০ জুলাই ট্রাম্পের জারি করা নির্বাহী (১৪৩২৪ নম্বর) আদেশ অনুযায়ী, ৮০০ ডলার পর্যন্ত আমদানি করা পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে, ১০০ ডলার পর্যন্ত মূল্যের চিঠি, নথি এবং উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।
উল্লেখ্য, এই পরিবর্তনটি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে এসেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর রুশ তেল কেনার জন্য জরিমানা হিসেবে অতিরিক্ত আরও ২৫ শতাংশ আরোপ করেন। এ নিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
মার্কিন প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশ অনুসারে, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্তৃক অনুমোদিত পরিবহন সংস্থাগুলোকে ডাকসামগ্রীর ওপর শুল্ক সংগ্রহ ও জমা দিতে হবে। এর ফলস্বরূপ, যুক্তরাষ্ট্রগামী বিমান সংস্থাগুলো তাদের পরিচালন ও কারিগরি প্রস্তুতির অভাবের কারণে ডাকসামগ্রী গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে।
ভারতীয় ডাক বিভাগ এক বিবৃতিতে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে জানিয়েছে, তারা এই পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ পরিষেবা পুনরায় চালু করতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
২ ঘণ্টা আগে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি ব
৩ ঘণ্টা আগে
রবার্ট হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। মাইকেল উডফোর্ড যুক্ত আছেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে