
বিশ্বব্যাপী দৌড়বিদদের অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত ফৌজা সিং আর নেই। গতকাল সোমবার পাঞ্জাবের জলন্ধর-পাঠানকোট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিশ্বের প্রবীণতম এই দৌড়বিদ। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৪ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গতকাল স্থানীয় সময় বিকেলে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। মাথায় চোট পান তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে তাঁর মরদেহ স্থানীয় একটি মর্গে রাখা হয়েছে। প্রবাস থেকে তাঁর সন্তানেরা দেশে ফেরার পর অনুষ্ঠিত হবে অন্ত্যেষ্টিক্রিয়া।
ফৌজা সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। এক শোকবার্তায় তিনি বলেন, ‘সর্দার ফৌজা সিংজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক অনন্য দৃষ্টান্ত, যিনি শতায়ু বয়সেও সমাজে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে নেশামুক্ত রঙলা পাঞ্জাব অভিযানে তাঁর সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়ার সুযোগ আমার হয়েছিল—সেই স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।’
পাঞ্জাবের জলন্ধর জেলার বেয়াস গ্রামে ১৯১১ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন ফৌজা সিং। সন্তান ও স্ত্রীর মৃত্যুর পর জীবনের অর্থ খুঁজতে গিয়ে ৮৯ বছর বয়সে ফৌজা সিং দৌড়ের জগতে প্রবেশ করেন। ২০০০ সালে লন্ডন ম্যারাথনের মধ্য দিয়ে তাঁর প্রতিযোগিতামূলক দৌড় শুরু হয়। এরপর লন্ডন, নিউইয়র্ক ও টরন্টোতে তিনি মোট নয়টি পূর্ণ ম্যারাথনে অংশগ্রহণ করেন। ২০০৩ সালের টরন্টো ম্যারাথনে তিনি ৫ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ডে দৌড় শেষ করেন, যা ছিল তাঁর সবচেয়ে বেশি সময় দৌড়ের রেকর্ড।
তিনি কেবল একজন ক্রীড়াবিদই ছিলেন না, হয়ে উঠেছিলেন বিশ্বব্যাপী পরিচিত এক সাংস্কৃতিক ও মানবিক প্রতীক। ২০০৪ সালের এথেন্স অলিম্পিক এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অলিম্পিক মশাল বাহক হিসেবে অংশগ্রহণ করেন তিনি। বিশ্বখ্যাত ক্রীড়াবিদ ডেভিড বেকহ্যাম ও মোহাম্মদ আলীর সঙ্গে একটি আন্তর্জাতিক ক্রীড়া ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অংশ নেন তিনি।

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট, পাঁচজন শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক।
৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। রোববার (২৮ জুন) ইরান দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবি ও স্বাক্ষরসংবলিত একটি বিশেষ ও সীমিত সংস্করণের পাসপোর্টের খসড়া নকশা (রেন্ডারিং) উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এই বিশেষ ভ্রমণ নথিটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ বা ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ নামে অভিহিত করেছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আর নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। আজ শনিবার রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
৭ ঘণ্টা আগে