
ব্রিকস সম্মেলনের আগে নয়াদিল্লিতে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রাচীন তামিল গ্রন্থ ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এই উপহার ঘিরে আলোচনায় এসেছে তামিল সাহিত্যের অন্যতম বিখ্যাত এই গ্রন্থ, যার রচয়িতা হিসেবে ঐতিহ্যগতভাবে কবি ও দার্শনিক তিরুবল্লুভরের নাম উল্লেখ করা হয়।
তিরুক্কুরালকে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ বছরের পুরোনো গ্রন্থ হিসেবে বর্ণনা করা হলেও এর সঠিক রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। বিভিন্ন গবেষণায় এর সময়কাল খ্রিষ্টপূর্ব ৩০০ সাল থেকে খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যে নির্ধারণ করা হয়েছে। ভারতের সেন্ট্রাল ইনস্টিটিউট অব ক্লাসিক্যাল তামিলও গ্রন্থটিকে দুই হাজার বছরের বেশি পুরোনো বলে উল্লেখ করেছে।
আজ শুক্রবার বইটি নিয়ে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তিরুক্কুরাল কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা নয়। এতে রয়েছে মোট ১ হাজার ৩৩০টি সংক্ষিপ্ত দ্বিপদী কবিতা, যেগুলো ‘কুরাল’ নামে পরিচিত। গ্রন্থটি ১৩৩টি অধ্যায়ে বিভক্ত এবং প্রতিটি অধ্যায়ে রয়েছে ১০টি করে কুরাল।
গ্রন্থটির বিষয়বৈচিত্র্যও বিস্ময়কর। নৈতিকতা, সত্যবাদিতা, আত্মসংযম, দয়া, কৃতজ্ঞতা, আতিথেয়তা, শিক্ষা ও দানের মতো ব্যক্তিজীবনের নানা বিষয় যেমন এতে উঠে এসেছে, তেমনি রয়েছে রাজনীতি, শাসনব্যবস্থা, ন্যায়বিচার, করব্যবস্থা, কৃষি, যুদ্ধ, বন্ধুত্ব ও নেতৃত্বের মতো সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়।
তিরুক্কুরাল মূলত তিনটি বড় অংশে বিভক্ত। প্রথম অংশ ‘আরাম’, যার মূল বিষয় নৈতিকতা ও সৎ জীবনযাপন। দ্বিতীয় অংশ ‘পোরুল’, যা সবচেয়ে বড় এবং এতে রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, ন্যায়বিচার, সম্পদ, কৃষি ও সামাজিক জীবনের নানা দিক আলোচনা করা হয়েছে। তৃতীয় অংশ ‘ইনবাম’, যেখানে প্রেম ও মানবিক সম্পর্কের বিষয় উঠে এসেছে।
পুতিনকে সংস্করণটি দেওয়ায় রুশ ভাষাভাষী পাঠকদের কাছে প্রাচীন তামিল সাহিত্যের এই গুরুত্বপূর্ণ রচনা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে। ২০২৬ সালের সংস্করণটির অনুবাদক নাইরা মকর্তচিয়ান। বইটিতে তামিল মূল পাঠের পাশাপাশি রোমান হরফে তার প্রতিবর্ণীকরণ ও রুশ অনুবাদ রয়েছে।
তিরুক্কুরালের বিশেষত্ব হলো—এটি কেবল ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা ও ভালোবাসার মতো মানবজীবনের বিস্তৃত বিষয় নিয়ে কথা বলে। সময়, ভাষা, জাতি, বর্ণ ও ধর্মের সীমা অতিক্রম করে এর নৈতিক ও মানবিক বক্তব্য প্রজন্মের পর প্রজন্ম পাঠকদের কাছে প্রাসঙ্গিক থেকেছে।
পুতিনকে এই গ্রন্থ উপহার দেওয়ার মধ্য দিয়ে মোদি যেমন ভারতের সমৃদ্ধ তামিল সাহিত্য-ঐতিহ্যকে তুলে ধরেছেন, তেমনি এমন একটি প্রাচীন রচনাকেও সামনে এনেছেন, যার আলোচনার বিষয় আজও মানুষের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

লোহিতসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি ও এর মধ্যবর্তী পেরিম দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি-সমর্থিত সরকারি বাহিনী স্থানটি থেকে
২৫ মিনিট আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তাঁর সঙ্গে এসেছে বিশাল নিরাপত্তা বহর। এই বহরের মধ্যে রয়েছে তাঁর নিজস্ব কৌশলে সাজানো প্রেসিডেনশিয়াল, যা প্রায়ই ‘ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত। রয়েছে তাঁর সাঁজোয়া অরুস সেনাট লিমুজিনও।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করেছিলেন। এসব ফোনকলের উদ্দেশ্য ছিল ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্রকে হামলা চালানোর আহ্বান জানানো। তবে মার্কিন প্রেসিডেন্ট ওই আহ্বান প্রত্যাখ্যান করেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে স্বাস্থ্যসেবা খাতে ৬ কোটি ৪ লাখ (৬৪ মিলিয়ন) ডলারের বিশাল অর্থ জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের দায়ে জাকিয়া খান নামে এক নারীকে ৭৬ মাসের (৬ বছর ৪ মাস) কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রুকলিনের ডিস্ট্রিক্ট বিচারক নাতাশা...
৪ ঘণ্টা আগে