ভারতের দাঙ্গাকবলিত হরিয়ানায় একটি হিন্দু সংগঠনের মিছিলে হামলার অভিযোগ তুলে প্রায় আড়াই শ কুঁড়েঘরের একটি বস্তি গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। বস্তিটিতে অবৈধ বাংলাদেশিরা থাকত বলে দাবি করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
হরিয়ানার রাজ্য প্রশাসন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাম্প্রদায়িক দাঙ্গাকবলিত নুহ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত তারাউ নামে একটি এলাকায় বুলডোজার নিয়ে বস্তি উচ্ছেদ করে পুলিশ। তাদের দাবি, যেখান থেকে বস্তি উচ্ছেদ করা হয়েছে, তা সরকারি জমি এবং সেখানে আসাম থেকে আসা অবৈধ বাংলাদেশি অভিবাসীরা বসবাস করত।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ওই বস্তি উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছে একটি সূত্র। এর আগে, দাঙ্গার পরপরই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, অভিবাসীরাই দাঙ্গার পেছনের মূল ইন্ধনদাতা।
স্থানীয় প্রশাসনের বক্তব্য, আগে আসামে বসবাস করা একদল অবৈধ অভিবাসী হরিয়ানার আরবান অথোরিটির ওই জায়গা দখল করে বসতি স্থাপন করেছিল। জায়গাটি নুহ জেলার তারাউ শহরের মোহাম্মদপুর রোডে অবস্থিত। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া হিসাব অনুসারে, সেখানে প্রায় এক একর সরকারি জায়গার ওপর আড়াই শতাধিক কুঁড়ে তৈরি করে বিগত চার বছর ধরে থাকছিল কয়েক শ মানুষ।
বস্তিটি উচ্ছেদের সময় সেখানে ব্যাপক পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ জুলাই হরিয়ানায় একটি ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়ার পর ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘাতে জড়িতরা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি সামলাতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন দুজন রক্ষী। আহত হয়েছেন পুলিশের সাত সদস্য।
গুরুগাঁওসংলগ্ন নুহতে একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালে সহিংসতা শুরু হয়। অভিযোগ অনুযায়ী, ক্ষমতাসীন বিজেপি ঘনিষ্ঠ বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা আজ সোমবার গুরুগাঁও-আলওয়ার জাতীয় সড়কে এলে একদল যুবক বাধা দেয় এবং মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বজরং দলের একজন কর্মীর পোস্ট করা একটি আপত্তিকর ভিডিওর জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়।

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মংবওয়ালু শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা চিকিৎসাকেন্দ্রের একটি তাঁবুতে আগুন ধরিয়ে দিলে সেখানে থাকা ১৮ জন সন্দেহভাজন ইবোলা রোগী পালিয়ে গেছেন।
৮ ঘণ্টা আগে
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নীতিগতভাবে একমত হয়েছে। এই সমঝোতার আওতায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
৯ ঘণ্টা আগে
এবারের হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি সমবেত হতে শুরু করেছেন। এ অবস্থায় হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) আবহাওয়ার বিশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
১১ ঘণ্টা আগে
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি সই না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে...
১১ ঘণ্টা আগে