
কবুতরটি চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছে বলে সন্দেহ করা হয়। তাই একটি হাসপাতালে বন্দী জীবন কাটাতে হচ্ছিল একে। অবশেষে এটিকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্টস অব অ্যানিমেলসের (পেটা) উদ্যোগে মুক্ত হয় পাখিটি।
একটি কবুতরকে আট মাস ধরে পারেলের বাই সকারবাই দিনশা পেটিট হসপিটাল ফর অ্যানিমেলসে (বিএসডিপিএ) একটি কেসের আলামত হিসেবে রাখা হয়েছে তা জানার পরে, পেটা ইন্ডিয়া একে বন্দিদশা থেকে মুক্ত করতে উদ্যোগী হয়।
কবুতরটির দুঃসময়ের শুরু গত বছরের মে মাসে। মুম্বাইয়ের একটি বন্দরের কাছে এ সময় এটি ধরা পড়ে। পাখিটির ডানায় লেখা ছিল একটি মেসেজ বা বার্তা, যেটি চীনা বলে মনে হয়েছিল।
পেটা জানায়, এটি গুপ্তচরবৃত্তির সন্দেহের জন্ম দেয়। ফলে পুলিশ পাখিটিকে আটক করে তদন্তের অংশ হিসেবে মুম্বাইয়ের বিএসডিপিএইচএ-তে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়।
পেটা দেরি না করে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেন কবুতরটিকে ছেড়ে দিতে পারে সে অনুমতি আদায় করে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
পাখিটি গতকাল (৩ ফেব্রুয়ারি) হাসপাতালের সীমানার মধ্যে মুক্ত করে দেন বিএসডিপিএইচএর চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট কর্নেল (অব.) ড. বি বি কুলকার্নি। পেটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
কবুতরের ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমের কল্যাণে আলোড়ন তুললেও ‘গুপ্তচর পশুপাখি’র বিষয়টি নতুন কিছু নয়।
২০১৯ সালে, গায়ে বন্ধনী ও ক্যামেরা আটকানো একটি তুষারশুভ্র বেলুগা তিমি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। বিশেষজ্ঞরা অনুমান করেন তিমিটিকে রাশিয়ান সামরিক বাহিনী প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে। পরে এটির নাম দেওয়া হয় ভালদিমির।
বেলুগা হলো সামাজিক প্রাণী। এরা একসঙ্গে ভ্রমণ ও শিকার করে। কিন্তু ভালদিমির নামের তিমিটিকে একা পাওয়া যায়। নৌকাকে অনুসরণ করতে এবং এর যাত্রীদের সঙ্গে খেলা করতে দেখা যায় একে।
২০২৩ সালে সুইডেনের জলে তিমিটিকে আবার দেখা যায়। এর ভাগ্য সম্পর্কে প্রাণী অধিকার কর্মীরা এবং সামুদ্রিক বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১২ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৪ ঘণ্টা আগে