
সাইবার প্রতারণা শিকার হয়ে ৬৩ হাজার ডলার বা ৫৫ লাখ রুপি খুইয়েছে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)। গতকাল রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ভারতের আইটি আইনের অধীনে মামলা করেছেন এইচএএল কানপুরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার অশোক কুমার সিং।
২০২৪ সালের মে মাসে মার্কিন সংস্থা পিএস ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেটেড–এর সঙ্গে তিনটি যুদ্ধবিমানের যন্ত্রাংশ কেনার বিষয়ে যোগাযোগ করেছিল এইচএএল। দু’পক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছিল ই–মেইলে। হঠাৎ দুই পক্ষের আলোচনার মধ্যে ঢুকে পড়ে অন্য আরেকটি ই–মেইল। তৃতীয় ই–মেইলটির নাম মার্কিন ওই সংস্থাটির ই–মেইল ঠিকানার অনুরূপ, পার্থক্য ছিল কেবল একটি ‘ই’ (e), যা এইচএএল–এর নজর এড়িয়ে যায়।
পরে, ওই ফেইক ই–মেইলের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয় এইচএএল। এরপর এয়ারক্রাফটের যন্ত্রাংশ না আসায় আসল মার্কিন সংস্থাটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো অর্থ পায়নি বলে জানায়। এরপরই এইচএএল বুঝতে পারে যে তারা আসলে ভুল অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছে!
এই ঘটনার তদন্তে থাকা এক পুলিশ কর্মকর্তা বলে, ‘এইচএএল বৈধ ই–মেলের মাধ্যমে মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা শুরু করেছিল। কিন্তু পরে, আসল ই–মেলটি একটি ভুয়া ই–মেইল দ্বারা প্রতিস্থাপিত হয়। দুটি আইডির মধ্যে পার্থক্য ছিল মাত্র একটি অক্ষর। এই সামান্য ভুলটি চোখ এড়িয়ে যাওয়ায়, এইচএএল ভুল অ্যাকাউন্টে অর্থ পাঠিয়ে দেয়, সেটি আসল বিক্রেতার অ্যাকাউন্ট ছিল না।’
এই প্রতারণার পেছনে কোনো মার্কিন সংস্থা নাকি ভারতীয় কোনো প্রতারক চক্রের হাত আছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।
২১ মিনিট আগে
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
৮ ঘণ্টা আগে