জম্মু ও কাশ্মীরের খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ স্থানীয় একটি কোল্ড স্টোরেজ থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর রসগোল্লা জব্দ করেছে। কর্মকর্তারা প্রায় ৫০ লাখ রুপি মূল্যের ৪৪০ কুইন্টাল বা ৪৪ হাজার কেজি মিষ্টি বাজেয়াপ্ত করেছেন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, এই মিষ্টিগুলো নোংরা পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। আসন্ন উৎসবের মৌসুমে বিক্রির উদ্দেশ্যে এগুলো তৈরি করা ছিল।
যেকোনো উৎসবেই মানুষ মিষ্টি কেনে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নোংরা পরিবেশে তৈরি এসব খাদ্যদ্রব্য খেলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। এফএসএসএআইর পোস্ট অনুযায়ী, ওই কোল্ড স্টোরেজটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও এমন অবহেলার কারণে সম্পূর্ণ মজুত ধ্বংস করা হয়েছে। কর্তৃপক্ষ কোল্ড স্টোরেজের অস্বাস্থ্যকর পরিবেশ ও বিপুল পরিমাণ রসগোল্লা ধ্বংস করার একটি ভিডিও শেয়ার করেছে।
এর আগে ২৫ আগস্ট এফএসএসএআই অন্য একটি পোস্টে জানিয়েছিল, জম্মু ও কাশ্মীর ফুড ডেভেলপমেন্ট অথরিটির (এফডিএ) কর্মকর্তারা গ্যাঙ্গিয়াল এলাকা থেকে ২১ কুইন্টাল (২ হাজার ১০০ কেজি) সিনথেটিক পনির জব্দ করেছে। ভেজালযুক্ত এসব পনিরও সঙ্গে সঙ্গে ধ্বংস করা হয়। এফএসএসএআই লিখেছে, ‘জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি আমাদের চলমান অভিযানের একটি অংশ।’ তাদের ভিডিওতে দেখা যায়, বিক্রয় ও ব্যবহারের ঝুঁকি এড়াতে সিনথেটিক পনিরগুলো ফেলে দেওয়া হচ্ছে।
অবৈধ পনির বাজেয়াপ্ত করার ঘটনা ভারতে এটিই প্রথম নয়। উত্তর প্রদেশ এবং ঝাড়খন্ডেও সম্প্রতি খাদ্যনিরাপত্তাসংক্রান্ত অভিযান চালানো হয়েছে। এফএসএসএআই ও রাজ্য এফডিএ এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে একটি প্রচারণামূলক ভিডিও (প্রোমো) প্রকাশ করেছে। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই তা নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজ্যের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরার বদলে ৮০ সেকেন্ডের ভিডিওটিতে স্থান পেয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার...
৭ ঘণ্টা আগে
বড় পরিসরে মাদক পাচার ও উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিসরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফা এবং আরও ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারাহ মিসরে অপরাধ ও নিরাপত্তাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনার জন্য পরিচিত।
৭ ঘণ্টা আগে
হিমালয় কন্যা নেপালের বিদ্যুৎ খাতের প্রায় ১০০ শতাংশই আসে জলবিদ্যুৎ (হাইড্রো পাওয়ার) থেকে। দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী ভারত ও বাংলাদেশে রপ্তানি করে প্রতি বছর অন্তত ২০০ মিলিয়ন ডলার আয় করে কাঠমান্ডু। তবে যে হিমবাহ ও পাহাড়ি নদীগুলোকে কেন্দ্র করে নেপাল এই অর্থনৈতিক
৮ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার পর মৃত ভেবে পরিবারের সদস্যরা যখন শোকের আনুষ্ঠানিকতা শুরু করেছেন, তখনই ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাঁকে উদ্ধার করা হয়।
৮ ঘণ্টা আগে