খাদ্যনিরাপত্তা

তীব্র খাদ্যসংকটের দিকে বিশ্ব—বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের সতর্কতা
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। ১৫ এপ্রিল এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাতের অর্থনৈতিক প্রভাব দ্রুত ছড়িয়ে পড়লে আরও কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়তে পারে।

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...

‘খাদ্য অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন জরুরি’
অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের পরিবারগুলোর দৈনন্দিন খাবারের তালিকা ছোট হয়ে আসছে। বর্তমানে প্রতি ১০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ছয়টি পরিবার পর্যাপ্ত খাবার খেতে পারছে না।

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা
জম্মু ও কাশ্মীরের খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ স্থানীয় একটি কোল্ড স্টোরেজ থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর রসগোল্লা জব্দ করেছে। কর্মকর্তারা প্রায় ৫০ লাখ রুপি মূল্যের ৪৪০ কুইন্টাল বা ৪৪ হাজার কেজি মিষ্টি বাজেয়াপ্ত করেছেন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) তাদের ইনস্টাগ্রাম












