আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতে চার বাংলাদেশির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের একটি বিশেষ আদালতে আজ শুক্রবার এ অভিযোগপত্র দেয় দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তাঁদের বিরুদ্ধে আল কায়েদার সঙ্গে যোগসূত্র এবং সন্ত্রাসী কার্যকলাপ চালানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএর বিশেষ পাবলিক প্রসিকিউটর অমিত নায়ার বিশেষ আদালতের বিচারক কমল সোজিত্রার আদালতে মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সঙ্গে ভারত–বাংলাদেশ সীমান্ত ভিত্তিক আল কায়েদা নেতাদের একটি পরিকল্পিত ষড়যন্ত্র নস্যাৎ করেছে এনআইএ।
গত মে মাসে গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) আল কায়েদার একটি গ্রুপকে শনাক্ত করে এবং বাংলাদেশের চার নাগরিককে গ্রেপ্তার করে। তাঁরা জাল নথিপত্র ব্যবহার করে ভারতে প্রবেশ করার পরে আহমেদাবাদে অবৈধভাবে বসবাস করছিলেন।
এটিএসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চার ব্যক্তি বাংলাদেশেই প্রশিক্ষণ নেন, এরপর তাঁদের আল কায়েদার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য তহবিল সংগ্রহ ও স্থানীয় তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে সংগঠনে টানতে ভারতে পাঠানো হয়।
সরকারি বিবৃতির বরাত দিয়ে পিটিআই–এর প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক যোগসূত্র বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত জুনে মামলাটি এনআইএ–তে স্থানান্তর করে।
এনআইএ গত জুনে মামলা নথিভুক্ত করে। অভিযোগপত্রে আসামিরা হলেন—মোহাম্মদ সজিব মিয়া, মুন্না খালিদ আনসারি ওরফে মুন্না খান, জাহাঙ্গীর ওরফে আজহারুল ইসলাম, আবদুল লতিফ ওরফে মমিনুল আনসারী ও ফরিদ।
অভিযোগপত্রে বলা হয়েছে, সজিব মিয়া, মুন্না খান, জাহাঙ্গীর এবং আবদুল লতিফ বাংলাদেশের নাগরিক, তাঁরা ভারতে থেকে গোপনে কাজ করতেন এবং সন্ত্রাসী এজেন্ডা এগিয়ে নিতে জাল নথি সংগ্রহ করেছেন।
এনআইএর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই গ্রেপ্তারকৃতদের মূল হোতাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে এনআইএ একটি আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশকে পাঠিয়েছে।

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।
১ ঘণ্টা আগে
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
২ ঘণ্টা আগে
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন...
৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৫ ঘণ্টা আগে