
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১১ জন যাত্রী ও কেবিন ক্রু। গতকাল সোমবার এআই-১৩০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন যাত্রী ও কেবিন ক্রুরা।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বাইয়ে ফিরছিল বিমানটি। মাঝ আকাশে ফ্লাইটের ১১ জন যাত্রী ও কেবিন ক্রু হঠাৎ বমি বমি ভাব, মাথা ঘোরা এবং পেট ব্যথার সমস্যায় পড়েন। ক্রমেই বাড়তে থাকে অস্বস্তি। পাইলটরা দ্রুত মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান।
বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার মেডিকেল টিম কাজ শুরু করে। দুই যাত্রী ও দুই কেবিন ক্রুকে চিকিৎসার জন্য আলাদা করে মেডিকেল রুমে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে অসুস্থ হওয়া যাত্রী ও কর্মীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ফুড পয়জনিং বা খাবারে বিষক্রিয়ার কারণে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি ফুড পয়জনিং হলে এর উৎস কীভাবে বিমান খাদ্য ব্যবস্থাপনায় এল, তা খতিয়ে দেখা দরকার। জানা গেছে, পাইলটদের খাবার আলাদা চ্যানেল থেকে সরবরাহ করা হয়। তাই তাঁদের শরীরে কোনো রকম প্রতিক্রিয়া হয়নি।
ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, কোনোটি আবার মাঝ আকাশে ফিরে আসছে। কিছুদিন আগেই আহমেদাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুরুতর ত্রুটি ধরা পড়ে। এরপর দিল্লি ও বার্মিংহাম রুটের ফ্লাইটেও দেখা দেয় বিপত্তি।
টানা এই সংকটের জেরে দেশের প্রাচীনতম এই এয়ারলাইন্স সংস্থার কার্যক্রম নিয়ে বিতর্কের জন্ম নিয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, খাবারের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষ হলেই সব তথ্য জনসমক্ষে আনা হবে।

মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
২ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার ৯ জন নিহত এবং প্রায় ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কিয়েভে রুশ হামলার এটি টানা ষষ্ঠ দিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে