
ভারতের আসানসোলের পাঁচ বছরের শিশু ঐতিহ্য দাশ। ছোট এই শিশুর লেখা এক চিঠি এবার সবার মন ছুঁয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদুন’ সম্বোধন করে একটি চিঠি লিখেছে ঐতিহ্য। সেখানে এই ছোট বালক দাবি জানিয়েছে তার মাকে নিজের ঘরে ফিরিয়ে দেওয়ার।
চিঠিতে ঐতিহ্য লিখেছে, ‘প্রিয় মমতা দিদুন, আমার নাম ঐতিহ্য। আমার বয়স পাঁচ। আমার মা অনেক দূরে থাকে। আমি একা একা খুব কষ্ট পাই। দয়া করে মাকে বাড়ি পাঠিয়ে দাও।’
এ চিঠির পেছনে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পোস্টিং নিয়ে বিতর্কের ইতিহাস।
সম্প্রতি ২০২১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজ্যের ১৬ হাজারের বেশি শিক্ষকের পোস্টিং নিয়ে বড় বিতর্ক হয়েছে। শিক্ষকদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে দূরে পোস্টিং দেওয়া হয়েছে। এ নিয়ে বারবার শিক্ষা দপ্তর ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও সমাধান মেলেনি। এখন সেই সমস্যার কথাই শিশুর আবেদনে ফুটে উঠেছে।
ঐতিহ্যের মা স্বাগতা পাইন উত্তর দিনাজপুর জেলার রহতপুর এফ পি স্কুলে প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত। তার বাবা আসানসোলে কাজ করেন, দাদা-দিদা মিলে সংসার সামলান।
ছোট ঐতিহ্যের অভিযোগ, ‘মা সব সময় বাড়িতে থাকে না, আমি তাকে ভীষণ ভালোবাসি, দয়া করে তাড়াতাড়ি ফিরিয়ে দিন।’
স্বাগতা পাইন নিজেও চিঠি দেখে অবাক। তাঁর ভাষায়, ‘আমি কখনো ভাবিনি, আমার ছেলে এমন কিছু লিখে ফেলবে। ওর আকুতি আমাকেও কাঁদিয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে ছোট ঐতিহ্যের আবেদন। শিশুর এমন আবেদন দেখে আবেগাপ্লুত অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, এটাই আসল ‘জনগণের ভাষা’। একজন লিখেছেন, ‘জনগণের সত্যিকারের কণ্ঠস্বর এই শিশুর লেখা।’

এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধে কোনো স্থল সৈন্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও বলেছেন, আমাদের লক্ষ্য অর্জনে মাসের পর মাস নয়, আর মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। আজ শুক্রবার ফ্রান্সে জি-৭ জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় হওয়ায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিলম্বিত হতে পারে বলে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষ করে, পেন্টাগন এখন তেহরানের বিরুদ্ধে যুদ্ধে মজুত করা অস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কিয়েভের জন্য...
৪ ঘণ্টা আগে