জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ও ভারতের সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কুপওয়ারা জেলার মাছিল সীমান্তের কাছে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা বিনা উসকানিতে প্রথমে গুলি চালায় বিএসএফের দাবি। পাল্টা গুলি চালিয়ে পাঁচ বন্দুকধারীকে বিএসএফ হত্যা করেছে।
জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সীমান্তের কাছে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জারসের সৈন্যরা বিনা উসকানিতে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের ওপর গুলি চালিয়েছে। এমনটাই দাবি করেছে ভারত। বিএসএফের কর্মকর্তারা বলেছেন, বিএসএফ জওয়ানরাও পাকিস্তানি বাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছে। এ ছাড়া একই এলাকায় বিএসএফ পাঁচ বন্দুকধারীকেও হত্যা করেছে।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান রেঞ্জারসের সদস্যরা কুপওয়ারা জেলার মাছিল সেক্টরের সীমান্তে বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাকিস্তান রেঞ্জারসের সদস্যরা প্রথম গুলি শুরু করে। পরে বিএসএফ জওয়ানেরাও উপযুক্ত জবাব দিয়েছে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে মাছিল সেক্টরে পৌঁছেছেন। তাঁরা বিষয়টি ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। বিএসএফের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, মাছিল সেক্টরে সন্ত্রাসবাদবিরোধী অভিযানে সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার ৫ সদস্য নিহত হয়েছে। নিহতরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করেছেন ওই ভারতীয় কর্মকর্তা।
কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার বলেন, ‘অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।’ তিনি জানান, অভিযানের সময় একে সিরিজের পাঁচটি রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
কাশ্মীর পুলিশের এক মুখপাত্র বলেন, ‘কুপওয়ারা পুলিশরে কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পুলিশ ও সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে পাকিস্তানি সন্ত্রাসীদের ভারতে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ হয়েছে। দ্রুত ও সমন্বিত এই অভিযানে, পাঁচ সন্ত্রাসীকে নিরস্ত্রীকরণ করা হয়েছে।’

মেক্সিকো বললেই চোখের সামনে ভেসে ওঠে মাদক কার্টেল আর সহিংসতার ছবি। কিন্তু দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের আবহে এখন এক ভিন্নধর্মী উন্মাদনা তৈরি হয়েছে দেশটির নিরাপত্তাপ্রধান ওমর গার্সিয়া হারফুচকে নিয়ে। অপরাধ দমনের চেয়ে এখন তাঁর ‘হিরো’ ইমেজ এবং সুদর্শন চেহারা মেক্সিকানদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে
১৭ মিনিট আগে
ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন বাবা। পরিবারের সদস্যদের নিয়ে বাবাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে দক্ষিণ লেবাননের সাত বছর বয়সী শিশু এলিন সাঈদ। কে জানত এই শেষ বিদায়ের পরই আবারও আপনজন হারাতে যাচ্ছে সে। বাবাকে বিদায় জানিয়ে ফেরার পথে আবারও ইসরায়েলের হামলার শিকার হয় পরিবারটি।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ লিও চতুর্দশের মধ্যে নজিরবিহীন এক বাগ্যুদ্ধ শুরু হয়েছে। ইরান যুদ্ধ এবং মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প তাঁকে ‘উগ্র বামপন্থীদের অনুসারী’ এবং ‘অযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন।
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের ইতি টানতে বাকি থাকা মতপার্থক্যগুলো ঘুচিয়ে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী দিনগুলোতে পাকিস্তান, মিসর এবং তুরস্কের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র-ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। আঞ্চলিক একটি সূত্র ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
২ ঘণ্টা আগে