
ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসনের পদ থেকে অপসারণ ও দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড) করেছে বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’। একই সঙ্গে এই ‘আসল তৃণমূল’ দলের একটি নতুন কমিটিও ঘোষণা করেছে। গতকাল রোববার কলকাতার নিউ টাউনের একটি হোটেলে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
এর আগে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছিল। তার জবাবে এবার পাল্টা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলটির মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি জানাল এই বিদ্রোহী শিবির।
নিউ টাউনের ওই বৈঠকে উলুবেড়িয়া পূর্ব আসনের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকা সভায় ৬০ জন বিধায়ক (এমএলএ) ও কলকাতা পৌরসংস্থার (কেএমসি) ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে দলীয় প্রধানের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে হাওড়া মধ্য আসনের বিধায়ক অরূপ রায়কে। অরূপ রায়ই এখন ‘আসল তৃণমূলের’ নতুন চেয়ারপারসন।
বিদ্রোহী শিবিরের দাবি, দলে তৈরি হওয়া এক চরম ‘সাংবিধানিক সংকট’ দূর করতেই এই জরুরি সভা ডাকা হয়েছিল।
সভায় বক্তব্য দিতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যুক্তি দেন, তৃণমূলের দলীয় সংবিধান অনুযায়ী প্রতি তিন বছর পরপর ‘জাতীয় ওয়ার্কিং কমিটি’ গঠন করা বাধ্যতামূলক। দলে সর্বশেষ ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে।
বৈঠকে উপস্থিত এক শীর্ষ নেতা ঋতব্রতের বক্তব্য উদ্ধৃত করে টেলিগ্রাফকে জানান, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর দলের সাংগঠনিক কাঠামো আর নবায়ন বা পুনর্গঠন করা হয়নি। ফলে দলীয় সংবিধান মেনে জাতীয় নেতৃত্বকে পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।
এই নতুন কমিটির আত্মপ্রকাশের পর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এটিএমসি) এখন স্পষ্টত তিনটি পৃথক শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। প্রথমেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল সাংগঠনিক ধারা। এরপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী অংশ, যারা বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের দাবি করছে। তিন নম্বরে আছে তৃণমূলের প্রায় দুই ডজন (২৪ জন) লোকসভা সদস্য বা এমপি ইতিমধ্যে ‘ন্যাশনাল সিটিজেন্স পার্টি’ নামের একটি স্বল্প পরিচিত রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হয়ে কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকারকে সমর্থন দিচ্ছেন।
এদিকে এই দলীয় কোন্দল ও বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে দলের প্রকৃত নেতা বা কার আদর্শ সঠিক—তা নিয়ে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বিভ্রান্তি তৈরি করেছে।
বিদ্রোহী সাংসদেরা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, তৃণমূলের দলীয় প্রতীক ও লোগো নিজেদের দাবি করে তাঁরা খুব শিগগির ভারতের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তবে দলের ১ হাজার ১০০ কোটি রুপির বিশাল নির্বাচনী তহবিল বা ওয়ার চেস্ট শেষ পর্যন্ত কোন শিবিরের পকেটে যাবে, তা নিয়ে এখনো চরম ধোঁয়াশা রয়ে গেছে।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৮ ঘণ্টা আগে