আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অভিজিৎ দীপকে অভিযোগ করেন, আশু ও তাঁর সহকর্মীরা আসামে একটি সভার আয়োজন করতে গিয়েছিলেন। এরপর আসাম পুলিশ তাদের আটক করে অজ্ঞাত কোনো স্থানে নিয়ে গেছে।
আশুতোষ রাঙ্কার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি পুলিশের চলন্ত গাড়িতে বসে আছেন। ভিডিওতে রাঙ্কাকে বলতে শোনা যায়, রাজ্যের সরকারি স্কুলগুলোর বেহাল দশা। সিজেপি এই তথ্য ফাঁস করবে, সেই ভয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মানুষকে এবং আমাদের দলকে বাধা দিচ্ছেন ও আটক করছেন।
পুলিশ প্রিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে আশুতোষ রাঙ্কা বলেন, ‘হিমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়েছেন যে, আমরা যদি এখানকার সরকারি স্কুলগুলোর বাস্তব চিত্র তুলে ধরি তবে পুরো দেশ সত্যিটা জেনে যাবে। তিনি ভয় পাচ্ছেন, করপোরেটদের সুবিধা দেওয়ার জন্য কাজিরাঙ্গায় কীভাবে সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তা জনসমক্ষে প্রকাশ পাবে। কিন্তু আমরা তাঁকে ভয় পাই না। আমরা ভালো করেই জানি, তিনি নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করেই গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার সকালে গুয়াহাটির আঠগাঁও এলাকার ‘শ্রী পরশুরাম সেবা সদন’-এ ওই অঞ্চলের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সভার আয়োজন করেছিল সিজেপি। কিন্তু স্থানীয় প্রশাসনের চাপে সভা বাতিল করা হয়। পরে ভেন্যু পরিবর্তন করে একটি পাহাড়ি টিলায় সভা আয়োজনের চেষ্টা করা হলে পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে পুরো স্থান ঘেরাও করে ফেলে এবং তাঁদের আটক করে। আসাম পুলিশের পক্ষ থেকে এই আটকের কারণ বা আইনি পদক্ষেপের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আসামে এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত ও বাদ পড়া পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ, রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলো পরিদর্শন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যেই আশুতোষ রাঙ্কার নেতৃত্বে সিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গুয়াহাটি যান। এর আগের দিন আসামের বিরোধী দল রাইজর দল-এর প্রধান অখিল গগৈ ও সিজেপি নেতাদের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশের শিক্ষা ব্যবস্থা, ভোটার তালিকার সংস্কার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে সিজেপির চলমান প্রতিবাদের অংশ হিসেবেই আসাম সফর ছিল। এর আগে চলতি বছরের জুলাই মাসে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দাবিতে দেশজুড়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তাঁরা আন্দোলন স্থগিত করেছিলেন। ওই আন্দোলনে আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার সরকার অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সিজেপির মধ্যস্থতা ও কেন্দ্রীয় সরকারের আশ্বাসে বিহার ও আসাম সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে আটক শিক্ষার্থীদের মুক্তি দেয়।

যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
১ ঘণ্টা আগে
ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। স্থানীয় সময় আ রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়।
২ ঘণ্টা আগে
এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও তাঁর আত্মহত্যার অভিযোগে উত্তাল ভারতের পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)। বিশ্ববিদ্যালয়টিতে বিক্ষোভের পর শিক্ষার্থীদের একাংশ ভাঙচুর চালিয়ে কয়েকটি স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছাত্রী ধর্ষণের ঘটনাটি গুজব।
২ ঘণ্টা আগে