
ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করে। এ বছর শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।
এর আগে গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।
কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রবীণ নেতা বি এস ইয়েদিয়ুরাপ্পার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলে কেঈ কান্তেশকে হাভেরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি।
ইয়েদিয়ুরাপ্পা এবং প্রয়াত এইচ এন অনন্ত কুমারের সঙ্গে ঈশ্বরাপ্পা কর্ণাটকে বিজেপিকে তৃণমূল থেকে গড়ে তোলার কৃতিত্বের দাবিদার।

রাশিয়ার পক্ষ থেকে ‘পরিণতি ভোগের’ হুমকি দেওয়া হলেও ইউক্রেনকে শতভাগ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ব্রিটিশ নির্মিত ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা জোরদার করার পর মস্কোর পক্ষ থেকে ওই হুমকি আসে।
১ ঘণ্টা আগে
সম্প্রতি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে যখন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, সেই মুহূর্তটিতেই সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল এক নারীর। জটিল ওই মুহূর্তটি আরও জটিল হয়ে যায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে।
৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি, এটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর হতে পারে।
৩ ঘণ্টা আগে
ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনসহ অন্য ‘কম যন্ত্রণাদায়ক’ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে