ভারতের রাজধানী দিল্লিতে মোগল সম্রাটদের নামে রাস্তা চায় না দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লির তুঘলক রোড, আকবর রোড, আওরঙ্গজেব লেন, হুমায়ুন রোড এবং শাহজাহান রোডের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছে তারা। বিজেপি বলছে, মুসলিম দাসত্বের প্রতীক এই সড়কগুলো। আর তাই এই সড়কের নামের পরিবর্তন প্রয়োজন।
এ নিয়ে দিল্লির বিজেপির প্রধান আদেশ গুপ্ত স্থানীয় মিউনিসিপ্যাল করপোরেশন বা এনডিএমসির কাছে একটি চিঠি দিয়েছে।
গুপ্ত পরামর্শ দিয়েছেন যে তুঘলক রোডের নাম পরিবর্তন করে গুরু গোবিন্দ সিং মার্গ, আকবর রোডকে মহারানা প্রতাপ রোড, আওরঙ্গজেব লেনকে আবদুল কালাম লেন, হুমায়ুন রোডকে মহর্ষি বাল্মীকি রোড এবং শাহজাহান রোডকে জেনারেল বিপিন রাওয়াত রোড করা উচিত। আর বাবর লেনের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বোসের নামে রাখা উচিত।
কংগ্রেসের প্রধান কার্যালয় দিল্লির আকবর রোডে অবস্থিত।
এ ধরনের রাস্তার নামের পরিবর্তনগুলো দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের একটি প্যানেল দ্বারা অনুমোদিত হয়।
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দিল্লি ও উত্তর প্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্যে নাম পরিবর্তনের ঘটনা অনেক বিতর্কের জন্ম দিয়েছে। ২০১৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে আওরঙ্গজেব রোডের নামকরণ করা হয়। এক বছর পরে রেসকোর্স রোড প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা পরিবর্তন করে ‘লোক কল্যাণ মার্গ’ করা হয়।
যদিও ইতিহাসবিদেরা এমন নামের পরিবর্তনগুলো নিয়ে আপত্তি তুলেছেন। বিজেপি মুসলিম দাসত্বের প্রতীকগুলো সরিয়ে দিয়ে জাতীয় গর্ব পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে