
খাবার আনতে কেন দেরি হলো, এই নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এক নারীকে ছুরিকাঘাত করেছেন একটি ফুড ডেলিভারি এজেন্ট। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আহত নারীর নাম বিনোদিনী রথ। তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত। বিনোদিনী রথ অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। কিন্তু খাবার আসতে অনেক দেরি হয়। যখন ডেলিভারি এজেন্ট তপন দাস ওরফে মিতু খাবার নিয়ে পৌঁছান, তখন বিনোদিনী তাঁকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করেন।
এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডেলিভারি এজেন্ট ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে বিনোদিনীর ওপর হামলা চালান। এতে বিনোদিনী ঘাড়, মাথা, হাত এবং পায়ে গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ডেলিভারি এজেন্টকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে এবং তাঁর কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করে। প্রাথমিক মেডিকেল পরীক্ষায় জানা গেছে, হামলার সময় ওই ডেলিভারি এজেন্ট নেশাগ্রস্ত ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মৃত্যুর আগ পর্যন্ত ধাওয়া করবে। তাঁর মৃত্যু নিশ্চিত করতে ‘সর্বশক্তি’ নিয়োগের কথাও জানিয়েছে আইআরজিসি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের কামিকাজে বা অ্যাটাক ড্রোন প্রতিরোধে সহায়তা করার বিনিময়ে ইউক্রেন অর্থ ও প্রযুক্তি চায়। কিয়েভ ইতিমধ্যে ওই অঞ্চলের চারটি দেশে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মন্টানার বাসিন্দা ৩৫ বছর বয়সী স্ট্যু। বছর দেড়েক আগে কালশি নামে একটি অ্যাপ ডাউনলোড করেন তিনি। এর পর থেকে খেলাধুলা নিয়ে ছোটখাটো বাজি ধরা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার শপথ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে...
৩ ঘণ্টা আগে