ঢাকা: ভারতজুড়ে করোনার ঊর্ধ্বগতির মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গুলি, বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
জানা গেছে, বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটে উত্তর চব্বিশ পরগনা, নদীয়া, পূর্ব-বর্ধমানসহ চারটি জেলার ৪৩টি আসনের ভোটগ্রহণ চলছে। ভারতীয় সময় বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশের কাছাকাছি।
নির্বাচনের সহিংসতার জন্য দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি একে অন্যের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সোচ্চার। বীরভূমে অজয় নদের পারে ব্যাপক বোমা বিস্ফোরণে ঘটেছে আজ সকালে। বিভিন্ন দলের একাধিক কর্মী সংঘর্ষে আহত হয়েছেন।
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২টি আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। কারণ করোনা সংক্রমণে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুরের বাম প্রার্থী মারা গেছেন।
ভারতের নির্বাচন কমিশন জানায়, এই আসন দুটিতে ১৬ মে ভোট গ্রহণ হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় এরইমধ্যে ১৭৮ কেন্দ্রে ভোট গ্রহণ শেষ। আজকের পর আগামী সোম ও বৃহস্পতিবার সপ্তম ও অষ্টম দফার ভোট অনুষ্ঠিত হবে। ২৯২ কেন্দ্রে ভোট গণনা আগামী ২ মে।
আজ যাদের ভাগ্য পরীক্ষা হবে তাঁদের মধ্যে তারকা প্রার্থী রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী কৌশানী মুখার্জী, মন্ত্রী জ্যোতিপ্রকাশ মল্লিক প্রমুখ।

ইরানের সঙ্গে বড় আকারে যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল। মূল সংকট তেল নিয়ে। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অভিযোগ জোরালো হচ্ছে তা হলো মেঘ চুরির অভিযোগ। আর এই ‘মেঘ চুরি’ নিয়ে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ উত্তাল হয়ে আছে।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি গবেষণারত দুই কৃতি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ট্যাম্পা শহর এবং উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি। ভিনদেশের মাটিতে পরিবার ও স্বজনদের ছেড়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা...
৩৪ মিনিট আগেআল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরান যে সামরিক হুমকি তৈরি করেছে, তার জবাবে জিসিসি দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা।
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস সিদ্ধান্ত নিয়েছে—আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এই পাসপোর্ট চালু করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, নতুন নকশার এই পাসপোর্ট ‘যেকোনো মার্কিন নাগরিক’ পেতে পারবেন, যদি তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন এবং যখন
৩ ঘণ্টা আগে