ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পূজা করার অনুমতি দিয়েছে একটি আদালত। স্থানীয় সময় আজ বুধবার বিকেলে দেওয়া এক রায়ে এই আদেশ দেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যে বিচারক এই আদেশ দিয়েছেন আজই তাঁর চাকরিজীবনে শেষ কর্মদিবস ছিল।
আদালতের রায়ে বলা হয়েছে, আজ বুধবার দেওয়া রায়ে আদালত বলেছেন—জ্ঞানবাপী মসজিদের বন্ধ থাকা বেসমেন্টে এখন থেকে পূজা করতে পারবেন আদালতে আবেদনকারীরা। তবে এই পূজা অনুষ্ঠিত হবে স্থানীয় বিশ্বনাথ মন্দিরের পুরোহিতের উপস্থিতিতে। এই পূজা নির্বিঘ্ন করার জন্য আদালত মসজিদের সামনে থেকে ব্যারিকেড হটানোর নির্দেশ দিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে, স্থানীয় চার হিন্দু নারীর তরফ থেকে এই আবেদন করেন বিষ্ণু শংকর জৈন। তিনি আদালতের কাছে দাবি করেন, ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের জরিপে জ্ঞানবাপী মসজিদের নিচের বেসমেন্টে থাকা প্রস্তরের মধ্যে হিন্দু দেবতার মূর্তি থাকার প্রমাণ পাওয়া গেছে। বিষ্ণু শংকর জৈন আরও দাবি করেন, আগে এখানে থাকা একটি মন্দিরের পুরোনো কাঠামোর কিছু অংশ একটি বিভিন্ন ভাষায় লেখা ৩৪টি শিলালিপিসহ বেশ কয়েকটি স্তম্ভ মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছিল।
এর আগে, এলাহাবাদ হাইকোর্টে জ্ঞানবাপী মসজিদ কমিটি সেখানে পূজা করার অনুমতি চাওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে আবেদন করেছিল। কিন্তু গত মাসে এক রায়ে এলাহাবাদ হাইকোর্ট মসজিদ কমিটির সেই আবেদন প্রত্যাখ্যান করে।
উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদ চত্বরের আশপাশে ‘দেবদেবীর মূর্তি’ আছে দাবি করে উপাসনার অনুমতি চেয়ে ২০২১ সালে আদালতে আবেদন করেন পাঁচ নারী। এর পরিপ্রেক্ষিতে বারাণসীর আদালত জ্ঞানবাপী মসজিদের প্রত্নতাত্ত্বিক জরিপ করার নির্দেশ দেন। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া প্রত্নতাত্ত্বিক জরিপ চালায়। পরে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সোমবার (২৫ মে) জাপানের সংবাদপত্র ‘নিক্কেই’ মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
৩৬ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) উভয় দেশের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাবুলের পথে রওনা দিয়েছিলেন ১৯ বছর বয়সী আলিয়া। পরিবারের কাছে তিনি বলেছিলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেটি ছিল একটি অজুহাত। আসল কারণ ছিল—বিয়ের হাত থেকে পালানো।
৩ ঘণ্টা আগে
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করা হবে না বলে জানিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে সিএনএনকে দেশটির একটি উচ্চপদস্থ সরকারি সূত্র রিয়াদের এমন অবস্থানের কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে