
দিল্লির বিবেক বিহার এলাকায় আজ রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। চারতলা একটি আবাসিক ভবনে আগুন লাগার এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ সূত্রে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলায় স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে একে একে ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হলে দেখা যায়, আগুন ইতিমধ্যে তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বিবেক বিহার পূর্ব দিল্লির একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে এমন অগ্নিকাণ্ড বড় ধরনের ঝুঁকি তৈরি করে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনে আহত ব্যক্তিদের দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গেছে, ভবনের বহু অংশ পুড়ে গেছে এবং ওপরের তলা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছিল।
শাহদারা জেলা পুলিশের উপকমিশনার (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, ‘ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এরপর তল্লাশি অভিযান শুরু করা হয়।’
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে সব মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় এক বাসিন্দা ধারণা করছেন, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘এসি বিস্ফোরণের পর আগুন লাগে...প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৪-৫ জন নিখোঁজ।’
অন্য এক বাসিন্দার দাবি, ভবনের ভেতরে এখনো দুটি পরিবার আটকে থাকতে পারে। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা বারান্দা দিয়ে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন। তবে আমার মনে হয়, পেছনের দিকের ফ্ল্যাটগুলোর কিছু মানুষ নিজেরা বের হতে পেরেছেন। তবু মনে হচ্ছে, এক বা দুটি পরিবার এখনো ভবনের ভেতরে আটকে রয়েছে।’

তাইওয়ান বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার অধিকার রাখে এবং কোনো দেশ তা থামাতে পারে না বলে মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আফ্রিকার দেশ কিংডম অব ইসওয়াতিনি (পূর্বতন বতসোয়ানা) সফরে রাজা মাসাওয়াতি তৃতীয়র সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
৩০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ৯ দফার শান্তি প্রস্তাবের জবাবে পাল্টা ১৪ দফার একটি পরিকল্পনা পেশ করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে এই ১৪ দফা উপস্থাপন করেছে।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন আইন করার প্রক্রিয়া শুরু করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি-বাবাই জানিয়েছেন, এই নতুন আইনের মাধ্যমে হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজসহ শত্রুদেশের যেকোনো নৌযানের চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হবে।
১৩ ঘণ্টা আগে
শান্তি আলোচনা যখন স্থবির হয়ে পড়ছে, তখন এই অবরোধের প্রভাবকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাইছে পেন্টাগন। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান নীতিতে এই অবরোধই যুদ্ধের ইতি টানার ক্ষেত্রে সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার।
১৫ ঘণ্টা আগে