
শিখ নেতা নিজ্জার সিং হত্যায় ভারতীয় হাইকমিশনার জড়িত—কানাডার তদন্তে এমন ইঙ্গিত দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার ভারতে নিযুক্ত কানাডার শার্জ ডি’অ্যাফেয়ার্স স্টুয়ার্ট হুইলারকে তলব করে এই প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।
আজ সোমবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের সিদ্ধান্তকে ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক’ আখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কানাডায় নিযুক্ত ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।
২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত একটি গুরুদুয়ারার সামনে শিখ নেতা নিজ্জার সিংকে হত্যা করা হয়। এ ঘটনার তিন বছর আগে ২০২০ সালে খলিস্তানপন্থী এই নেতাকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করেছিল ভারত।
নিজ্জার হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ভারতকে দায়ী করেছিলেন। তার পর থেকেই দুই দেশের সম্পর্কে চিড় ধরে। সর্বশেষ নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে কানাডা সরকারের তদন্তকারী সংস্থাও ভারতীয় হাইকমিশনার সঞ্জয়কুমার ভার্মাকে ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ বা সন্দেহভাজন হিসেবে দেখছে। তবে কূটনৈতিক কারণে ভার্মার বিরুদ্ধে এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি ট্রুডোর সরকার। বিষয়টি শুধু একটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতকে অবহিত করেছে কানাডা সরকার।
কানাডার বার্তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্টো অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, বারবার অনুরোধ করার পরও কানাডা সরকার নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার কোনো প্রমাণ পেশ করেনি।
কঠোর ভাষায় বিবৃতিতে ভারত জানিয়ে দিয়েছে, ভারতের প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শত্রুতা দীর্ঘকাল ধরে প্রমাণিত হয়েছে। তাঁর সরকার সচেতনভাবে সহিংস চরমপন্থী এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে।
বিবৃতিতে ভারত বলেছে, ‘আমরা গতকাল কানাডা থেকে একটি কূটনৈতিক বার্তা পেয়েছি, যেখানে পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় হাইকমিশনার এবং অন্যান্য কূটনীতিকেরা সেই দেশের তদন্ত সম্পর্কিত একটি বিষয়ে সন্দেহভাজন ব্যক্তি।’ বিষয়টিকে ট্রুডো সরকারের রাজনৈতিক এজেন্ডা বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে জানানো হয়, কানাডায় নিযুক্ত হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা ৩৬ বছরের কর্মজীবনের মাধ্যমে বর্তমানে ভারতের সবচেয়ে সিনিয়র কূটনীতিক। তিনি জাপান এবং সুদানেও রাষ্ট্রদূত ছিলেন। পাশাপাশি ভারতীয় মিশনের হয়ে কাজ করেছেন ইতালি, তুরস্ক, ভিয়েতনাম এবং চীনে।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
২ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৩ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৪ ঘণ্টা আগে