
ভারতের পরীক্ষা ব্যবস্থাকে উন্নত, ত্রুটিমুক্ত ও প্রশ্নফাঁস বন্ধ করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এই টাস্কফোর্স পরীক্ষা পদ্ধতি উন্নত করার উপায় খতিয়ে দেখে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দিতে পোস্ট করা ওই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতেই আসন্ন পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ করা হবে।’
শিক্ষার্থীদের ভবিষ্যতের সুরক্ষায় ভারত সরকার প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাঁরা এখন জেলে পচে মরছেন। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠন করেছি। আগামীকাল সংসদেও আমরা কঠোর আইনি বিধানসহ একটি নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনা করব।’
উল্লেখ্য, ককরোচ জনতা পার্টির (সিজিপি) নেতৃত্বে প্রশ্নফাঁসের বিরুদ্ধে চলা আন্দোলন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঠিক একদিন পরেই মোদির এই ঘোষণা এল।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য হতে হবে, আমাদের পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হতে হবে এবং এখন আমাদের পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’ এই সমস্ত বিষয় মাথায় রেখেই বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে পরীক্ষা সংস্কারের ওপর ফোকাস করার জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর এই রিপোর্টের ভিত্তিতেই যত দ্রুত সম্ভব আগামী পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ করা হবে।
নন্দন নিলেকানি ছাড়াও এই টাস্কফোর্সের সদস্য হিসেবে রয়েছেন আরও কয়েকজন বিশেষজ্ঞ। তাঁরা প্রযুক্তি এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশের পরীক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সহায়তা করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর (আইবি) সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ই-গভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নিলেকানি প্রযুক্তির মাধ্যমে নগর শাসনব্যবস্থা উন্নত করার কাজ করে আসছেন।
ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনসহ দুই দশকেরও বেশি সময়ের নেতৃত্বদানের অভিজ্ঞতার আলোকে বড় পরিসরে প্রযুক্তির ব্যবহারে তাঁর রয়েছে ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতা। তাঁর প্রতিষ্ঠিত আরেকটি সংস্থা এক-স্টেপ ফাউন্ডেশন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লক্ষ লক্ষ শিশুর প্রাথমিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান উন্নত করার লক্ষ্যে কাজ করছে।
আইআইটি বোম্বে থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী নন্দন নিলেকানি পদ্মভূষণ এবং জোসেফ শুম্পিটার প্রাইজসহ বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৬ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৮ ঘণ্টা আগে