
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুই শিশু গুরুতর আহত হয়। আজ শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোহর থানার পিপলদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসে পড়ার সময় প্রায় ৬০ শিশু এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র অনুযায়ী, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। এর আগে এ বিষয়ে বেশ কয়েকবার অভিযোগও জানানো হয়েছিল। এই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
রাজস্থানের শিক্ষাসচিব কৃষ্ণ কুনাল নিশ্চিত করেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসীর মতে, গত কয়েক দিনের একটানা ভারী বৃষ্টির কারণে ছাদ ধসে পড়েছে। ধসে পড়ার শব্দের পরপরই চিৎকার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ধুলো ও ধ্বংসাবশেষে এলাকাটি ঢেকে যায়।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের উদ্ধারে ছুটে আসছেন। ধ্বংসাবশেষ সরাতে অন্তত চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘দুঃখজনক ও গভীরভাবে বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। তাঁর কার্যালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে রয়েছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।’
শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেবেন এবং কী কারণে ভবনটি ধসে পড়েছে জানার চেষ্টা করবেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১৯৯৪ সালে নিখোঁজ হওয়া এক কিশোরীকে ৩২ বছর পর জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। দীর্ঘদিনের অমীমাংসিত এই ‘কোল্ড কেস’ সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের আঁচ এবার পৌঁছেছে ভারতের শয়নকক্ষে। দেশটির ৮ হাজার ১৭০ কোটি রুপির কনডম উৎপাদন শিল্প বর্তমানে ভয়াবহ সরবরাহ সংকটের মুখে পড়েছে। এর ফলে বাজারে পণ্যটির ব্যাপক ঘাটতি এবং খুচরা পর্যায়ে এর দাম ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ট্রাম্পের ভাষণের আগে ধারণা করা হয়েছিল, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় তিনি হয়তো ইতিবাচক কিছু বলবেন। যুদ্ধ বন্ধ না হোক, অন্তত তিনি এমন কিছু বলবেন, যা মানুষের মধ্যে স্বস্তি ফেরাবে এবং সংকট নিরসনে উভয় পক্ষকে নমনীয় করবে। কিন্তু এমন কিছুই হয়নি। উল্টো তাঁর ভাষণের পর দুই পক্ষেই উত্তেজনা বেড়েছে।
২ ঘণ্টা আগে
এক মাস আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। গত ৯ মার্চ তিনি দাবি করেছিলেন, যুদ্ধ প্রায় শেষের পথে। অন্যদিকে প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, এটি চার, ছয় এমনকি আট সপ্তাহও স্থায়ী হতে পারে।
৩ ঘণ্টা আগে