বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ভারতের তাজমহল দেখতে প্রতিবছর ভিড় জমায় লাখ লাখ পর্যটক। সেই তাজমহলকে ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্পত্তি কর এবং পানির বিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, তাজমহল এবং আগ্রা ফোর্টকে বকেয়া বিলের জন্য এই নোটিশ পাঠিয়েছে উত্তর প্রদেশ সরকার। বকেয়া বিল হিসেবে এক কোটি রুপি পরিশোধ করতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দেশটির আর্কিওলজিক্যাল সার্ভের (এএসআই) কর্মকর্তারা বলেছেন, এটা তাদের ভুলের জন্য হয়েছে। শিগগিরই বিষয়টির সমাধান করা হবে।
আগ্রায় এএসআইয়ের প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার প্যাটেল এনডিটিভিকে জানান, ‘তাজমহলের জন্য আমরা দুটি নোটিশ পেয়েছি। একটি সম্পত্তি করের জন্য এবং অন্যটি পানি সরবরাহ বিভাগের। এএসআইয়ের কাছে এক কোটি রুপির বেশি দাবি করেছে রাজ্য সরকার।’
প্রত্নতত্ত্ববিদ প্যাটেল বলেন, ‘এটি ভুলবশত হয়ে থাকতে পারে। কারণ সম্পত্তি কর বা গৃহ কর স্মৃতিস্তম্ভের জন্য প্রযোজ্য নয়। অন্যান্য রাজ্যের মতো উত্তর প্রদেশের আইনেও এই বিধান রয়েছে। পানির যে সংযোগ আমরা ব্যবহার করে আসছি তা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। তাজ কমপ্লেক্সের ভেতর থাকা সংযোগ জনসাধারণের পরিষেবার জন্য। তাই বকেয়া বিল দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’
আর আগ্রা ফোর্ট ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মুঘল সম্রাট আকবর নির্মিত এই দুর্গটি ১৬৩৮ সাল পর্যন্ত মুঘল রাজবংশের সম্রাটদের প্রধান বাসস্থান ছিল। যখন আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় রাজধানী।
এদিকে আগ্রার একজন সিনিয়র মিউনিসিপ্যাল কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, কিভাবে নোটিশ জারি হলো তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে উত্তর প্রদেশ সরকারের চুক্তিতে নোটিশ প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে একটি ছোট্ট মাটির গর্তই হয়ে উঠেছিল সার্হি ক্রিনিতস্কির ঘর, আশ্রয় এবং কখনো কখনো সমাধির মতো এক ভয়ংকর বাস্তবতা। প্রায় এক বছর ধরে সেই সংকীর্ণ বাংকারে লুকিয়ে জীবন কাটিয়েছেন ৪২ বছর বয়সী এই ইউক্রেনীয় পদাতিক সেনা।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে পা রাখলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জোহরান মামদানি। তবে এবার এ বিষয়ে নিজের অবস্থান ও ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট করেছেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি। গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি স্বীকার করেছেন...
২ ঘণ্টা আগে
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে একাধিক মডেলের যোগাযোগ করিয়ে দেওয়া ফরাসি পেশাদার মডেল রিক্রুটার ডেনিয়েল সিয়াদকে প্যারিসের উপকণ্ঠে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) সিএনএন জানিয়েছে, গত সোমবার কলম্ব শহরের ওই বাড়ি থেকে সিয়াদের মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের শুরু থেকেই দুই দেশের কূটনৈতিক মধ্যস্থতায় ভূমিকা রাখছে পাকিস্তান। জানা গেছে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের একটি বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা তহবিল (এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফ্যাসিলিটি) চেয়েছে পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য...
২ ঘণ্টা আগে