
বলিউডের কিং খান শাহরুখ খান এবার আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ারদের কাতারে নাম লিখিয়েছেন। প্রথমবারের মতো তিনি ‘এম৩ এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ ’–এ জায়গা করে নিয়েছেন।
বুধবার (১ অক্টোবর) এনডিটিভি সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৫৯ বছর বয়সী এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৯০ কোটি রুপিতে, যা প্রায় দেড় বিলিয়ন ডলারের সমান। এর ফলে বলিউড তারকাদের মধ্যে শীর্ষ ধনী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি ও তাঁর পরিবার।
গত বছরটি শাহরুখ খানের জন্য বিশেষ সফলতার ছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও তিনি বিরল মাইলফলক ছুঁয়েছেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছে এবং শাহরুখের সম্পদের বড় উৎস হয়ে উঠেছে।
এ ছাড়া শাহরুখের মালিকানাধীন ‘নাইট রাইডার্স স্পোর্টস’ আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স পরিচালনা করে। এই ক্রীড়া প্রতিষ্ঠানও তাঁর বিপুল সম্পদের অন্যতম স্তম্ভ।
খানের সম্পদে বিশ্বের বিভিন্ন স্থানে তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগও বড় ভূমিকা রেখেছে। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর বাড়ি ‘মান্নাত’-এর মূল্য প্রায় ২০০ কোটি রুপি। পাশাপাশি লন্ডনের পার্ক লেনে অ্যাপার্টমেন্ট, লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের ভিলা, দিল্লি ও আলিবাগে সম্পত্তি, ইংল্যান্ডে ছুটি কাটানোর বাড়ি এবং দুবাইয়ে বিলাসবহুল বাসভবন তাঁর সম্পদ সাম্রাজ্যে যুক্ত হয়েছে।
শৌখিন শাহরুখের গাড়ির গ্যারেজও সমান সমৃদ্ধ। তাঁর সংগ্রহে রয়েছে ১২ কোটি রুপির বুগাটি ভেরন, সাড়ে ৯ কোটি রুপির রোলস রয়েস ফ্যান্টম, ৩ কোটি ২৯ লাখ রুপির বেন্টলি কন্টিনেন্টাল জিটি–সহ বিএমডব্লিউ, মার্সিডিজ–বেনজ, অডি ও রেঞ্জ রোভার ব্র্যান্ডের একাধিক গাড়ি।
শুধু চলচ্চিত্র নয়, ব্যবসা ও সংস্কৃতির ক্ষেত্রেও শাহরুখ খানের সাফল্য তাঁকে ভারতের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বলিউডের অন্যান্য ধনী তারকাদের মধ্যে শাহরুখ খানের পর দ্বিতীয় স্থানে আছেন অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর পরিবার। তাঁর সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। তাঁর সম্পদ বাড়ার ক্ষেত্রে নাইট রাইডার্স স্পোর্টসে শেয়ার বড় ভূমিকা রেখেছে।
তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা ঋত্বিক রোশন। তাঁর সম্পদের পরিমাণ ২ হাজার ১৬০ কোটি রুপি। মূলত তাঁর লাইফস্টাইল ব্র্যান্ড এইচআরএক্স তাঁকে এই উচ্চতায় নিয়ে গেছে। চতুর্থ স্থানে আছেন চলচ্চিত্র নির্মাতা করন জোহর (১ হাজার ৮৮০ কোটি রুপি) এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার (১ হাজার ৬৩০ কোটি রুপি)।

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৪ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা মহামারি। একই সঙ্গে এটিকে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব হিসেবে ...
৭ মিনিট আগে
ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’র অন্যতম পরিচিত ও বিতর্কিত টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ চ্যানেলটি ত্যাগ করেছেন। বেশ কিছু দিন ধরে তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পাশের ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচ্রাফি কংদে এর আগে নিশ্চিত করেছিলেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে। এবং বন্দুকধারী ওই স্কুলেরই শিক্ষার্থী। ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত অভিজাত ডেবসিরিন ননথাবুরি স্কুলে...
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়ায় নিয়োগপত্র বাতিল হওয়া বিখ্যাত ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ রাজ সেগালকে আড়াই লাখ মার্কিন ডলার (প্রায় তিন কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা (ইউএমএন)
৩ ঘণ্টা আগে