বুধবার (৯ অক্টোবর) রাতে ৮৬ বছর বয়সে মারা গেছেন ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই বলতে শোনা গেছে সারা জীবন চিরকুমার থাকা এই ব্যবসায়ী অন্ত প্রাণকে। তবে প্রায় পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় তিনি একবার প্রথম প্রেমের গল্প করেছিলেন। এই প্রেম নাকি প্রায় বিয়েতে গড়াতে যাচ্ছিল!
টাটা জানিয়েছিলেন, প্রেমের সেই ঘটনাটি লস অ্যাঞ্জেলেসে ঘটেছিল। কলেজ শেষ করে তিনি তখন সবেমাত্র একটি আর্কিটেকচার ফার্মে চাকরি শুরু করেছিলেন।
ভারতীয় জি-নিউজ জানিয়েছে, টাটা যে সময়টির কথা উল্লেখ করেছেন, সেই সময়টি ছিল ১৯৬০-এর দশকের শুরুর দিক। লস অ্যাঞ্জেলেসের সময়গুলো দুর্দান্ত কাটছিল বয়স ২০-এর কোঠায় থাকা যুবক টাটার। সেখানে আবহাওয়া ছিল সুন্দর। চাকরিটিও ছিল নিজের পছন্দমতো।
রতন টাটার ভাষ্যমতে, প্রেম প্রায় বিয়েতে গড়াতে যাবে, এমন সময়ই দাদির টানে তিনি ভারতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্তত কিছুদিনের জন্য হলেও তিনি ভারতে ফিরতে চেয়েছিলেন। তিনি আশা করেছিলেন, যাকে বিয়ে করবেন, তিনিও তাঁর সঙ্গে ভারতে চলে যাবেন। কিন্তু পরে এই আশা ভেঙে যায় টাটার। ১৯৬২ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সেই প্রেমিকার পরিবার কিছুতেই কন্যাকে ভারতে পাঠাতে রাজি হলো না।
প্রথম প্রেমের পর জীবনে আরও কয়েকবার বিয়ের কাছাকাছি এসেছিলেন সদ্য প্রয়াত শিল্পপতি। কিন্তু বিভিন্ন কারণে এগুলো আর হয়ে ওঠেনি। বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনার কাজেই নিজেকে সমর্পণ করেছিলেন তিনি।
তবে এতে কোনো আক্ষেপ নেই জানিয়ে টাটা বলেছিলেন, ‘আমার একটি সুখী শৈশব ছিল। কিন্তু আমার ভাই (জিমি) এবং আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাবা-মায়ের (নেভাল এইচ টাটা এবং সুনি টাটা) বিবাহবিচ্ছেদের কারণে আমরা কিছুটা ব্যক্তিগত অস্বস্তির মুখোমুখি হয়েছিলাম। সেই দিনগুলোতে বিষয়টি আজকের দিনের মতো সাধারণ ছিল না।’
টাটার মা আবার বিয়ে করেছিলেন। স্কুলের ছেলেরা এ নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করেছিল। তবে তাঁর দাদি নাভাজবাই টাটা তাঁদের দুই ভাইকে বড় করেছিলেন এবং তাঁদের সব সময় মর্যাদা বজায় রাখতে শিখিয়েছিলেন।

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৮ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
১০ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
১২ ঘণ্টা আগে