দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মিগজাউমে রূপ নিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকূলে আঘাত হেনেছে। ভারী বর্ষণের প্রভাবে বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। চেন্নাইয়ের নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে।
এদিকে চেন্নাইয়ের বিমানবন্দর আজ সোমবার রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঘূর্ণিঝড়টি আগামীকাল মঙ্গলবার দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধেয়ে আসা ঘূর্ণিঝড় মিগজাউমের জন্য সতর্কতা জারি করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া মানুষকে দরজা-জানালা বন্ধ রাখার ও গাছের নিচে আশ্রয় না নিতে পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে চেন্নাইয়ের রাস্তাঘাট ডুবে গেছে এবং বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি। বন্যার পানিতে নিমজ্জিত চেন্নাইয়ের বিভিন্ন অংশ। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট।
গতকাল রোববার রাতে চেন্নাই এবং এর আশপাশের জেলায় ভারী বর্ষণ শুরু হয়। আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত তা স্থায়ী হয়। গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের পার্শ্ববর্তী অঞ্চল মীনাম্বাক্কমে ১৯৬ মিলিমিটার ও নাঙ্গাম্বাক্কমে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চেন্নাই এবং এর আশপাশে তিনটি জেলায় স্কুল, কলেজ ও সরকারি অফিসগুলো আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে উপকূলীয় জেলাগুলোতে কর্তৃপক্ষ প্রায় ৫ হাজার ত্রাণকেন্দ্র খুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৩ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৪ ঘণ্টা আগে