ভারতীয় পুলিশের হাতে আটক আনসারুল্লাহ বাংলা টিমের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুঁড়ি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, এই অঞ্চলকে অস্থিতিশীল করতে তাঁরা পরিকল্পিত আক্রমণ চালানোর ষড়যন্ত্র করেছিল।
টেলিগ্রাফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, মুর্শিদাবাদে ধরা পড়া সন্দেহভাজন এই দুই ব্যক্তির কাছ থেকে একটি ১৬ জিবি পেনড্রাইভ, জিহাদি বই ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি সুপ্রতিম সরকার বলেন, ‘আমরা মুর্শিদাবাদে একটি স্লিপার সেলের সন্ধান পেয়েছি। গত আগস্ট থেকে এরা এখানে কাজ করছে। আটক দুই সন্দেহভাজন ব্যক্তি আব্বাস আলী ও মিনারুল শেখ এই সেলের সদস্য। এরা দক্ষিণ ও উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের স্পর্শকাতর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিল।’
পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারে তাঁরা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল। তাঁদের লক্ষ্য ছিল পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বিশিষ্ট হিন্দু নেতাদের হত্যা করা এবং ২০১৫ সালে বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডের মতো আক্রমণ চালানো।
পশ্চিমবঙ্গ পুলিশ আরও জানায়, মুর্শিদাবাদ এখন নিষিদ্ধ বাংলাদেশি সংগঠনগুলোর জন্য একটি ট্রানজিট রুটে পরিণত হয়েছে। তদন্তে দেখা গেছে, সিলিগুরি করিডরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এরা পরিকল্পিতভাবে কাজ করছিল।
পশ্চিমবঙ্গ পুলিশ, কেরালা পুলিশ এবং আসাম পুলিশের যৌথ অভিযানে এই আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের এই সন্ত্রাসী পরিকল্পনা সিলিগুরি করিডরসহ গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারত বলে মনে করছে ভারতীয় পুলিশ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে আগামী মার্চের শেষদিকে উচ্চপর্যায়ের চীন সফরটি প্রায় এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক নৌ-জোট গঠনের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন যে, তাঁর এই আহ্বানের পর ‘অনেক দেশ’ তাঁকে জানিয়েছে, ‘তারা যোগ দেওয়ার পথে রয়েছে।’
১ ঘণ্টা আগে
আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তানের সামরিক বাহিনী রাজধানী কাবুলে মাদকাসক্তদের চিকিৎসা প্রদানকারী একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধে ঘনিষ্ঠ মিত্রদের সাহায্য চেয়েও পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করার জন্য পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সাহায্য চেয়েছিলেন তিনি। তবে এই জোটের সদস্য এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও গ্রিস এরই মধ্যে...
৬ ঘণ্টা আগে