প্রতি বছরই ইংরেজি নববর্ষের সময়টিতে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় ভারতের গোয়ায়। কিন্তু এমন ভরা মৌসুমেও এবার গোয়ার অস্বাভাবিকভাবে জনশূন্য রাস্তাগুলোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক বেশ সাড়া ফেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করেছেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ নামে এক নারী। ভিডিওর ভূমিকায় তিনি লিখেছেন, ‘গোয়া প্রায় খালি। খুব কম পর্যটক এসেছে। এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত। আশা করি, তারা পরিবহন নিয়ে বিশেষ কিছু করবে।’
তবে দীপিকার এই দাবি নিয়ে খুব দ্রুতই আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। শাজান স্যামুয়েল নামে আরেক এক্স ব্যবহারকারী দীপিকার মন্তব্যকে ‘ভুল তথ্য’ বলে আখ্যা দেন এবং লেখেন, ‘গোয়া পুরোপুরি ভরপুর।’
এর জবাবে গত ২৯ ডিসেম্বর আরেকটি ভিডিও শেয়ার করেন দীপিকা। এতে গোয়ার একটি প্রায় খালি বাজার দেখা যায়। দীপিকা লেখেন, ‘যারা আমাকে মিথ্যাবাদী বলছেন, তাদের জন্য। এটি গত রাতের ভিডিও, বছরের এই সময়টিতে এই রাস্তাগুলো সম্পূর্ণভাবে যানজটে ভরে থাকত।’
এক্স মাধ্যমে দীপিকার ভিডিওটি রিটুইট করে একজন লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, এটি নতুন বছরের সময় গোয়া। মূলত লোকজন এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘ভারতে মন্দির পর্যটন উন্নতি করছে, তবে বিনোদনের জন্য বিদেশ ভ্রমণই মানুষের পছন্দ।’
আরেকজন মন্তব্য করেন, ‘উচ্চ বিমানভাড়া, অস্বাভাবিক হোটেল খরচ এবং ট্যাক্সির চড়া রেটের কারণেই পর্যটকেরা এবার গোয়া এড়িয়ে চলছেন।’
এদিকে গত নভেম্বরে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে গোয়ার পর্যটনের ভিন্ন ছবি উঠে এসেছিল। সে সময় ‘নোয়েসিস’ নামে একটি শীর্ষস্থানীয় হোটেল ইনভেস্টমেন্ট এবং অ্যাডভাইজরি ফার্ম বলেছিল—২০২৪ সাল গোয়া পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। ২০২৩ সালে শক্তিশালী পুনরুদ্ধারের ওপর ভিত্তি করে, দেশের অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা ৮৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বিদেশি পর্যটকের সংখ্যা মহামারির আগের স্তর স্পর্শ করে ৫ লাখেরও বেশি হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন গোয়ার পর্যটন, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিকস এবং যোগাযোগ মন্ত্রী রোহান এ খাউন্তে। ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, গোয়ায় পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় ট্যাক্সি অপারেটর এবং পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা সমাধানের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
৩ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
৪ ঘণ্টা আগে
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে
৬ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
৭ ঘণ্টা আগে