ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ৩টা ৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এআইআইএমএসের চিকিৎসক অধ্যাপক রিমা দাদা এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েচুরির মরদেহ শিক্ষা ও গবেষণার জন্য এআইআইএমএসে দান করেছেন পরিবার তাঁর।
অর্ধশতক বছর আগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হন সীতারাম ইয়েচুরি।
২০১৫ সালে তিনি সিপিআই (এম)–এর প্রধানের দায়িত্বে আসেন। তাঁর নেতৃত্বেই গত বছর প্রথমবারের মতো সিপিআই (এম) কংগ্রেসসহ অন্যান্য দলের সঙ্গে মিলে নির্বাচনের আগে ইন্ডিয়া জোট গঠন করে।
১৯৭০–এর দশকে ইয়েচুরি রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠেন। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জেএনইউ–এ একটি অনুষ্ঠানে যোগদানে বাধা দেন এবং তাঁর সামনেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের করা দাবি পড়ে শোনান তিনি।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) গভীর অরণ্যে বিজ্ঞানীরা কমলা রঙের ঠোঁটবিশিষ্ট একটি নতুন বানর প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলোবাস কঙ্গোএনসিস (Colobus congoensis) নামে পরিচিত এই প্রাণীটি গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া পঞ্চম নতুন বানর প্রজাতি।
১৫ মিনিট আগে
দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
১ ঘণ্টা আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
২ ঘণ্টা আগে