
গত মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তাদের এই দাবির সঙ্গে সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশন করছেন অধিকারকর্মী সোনম ওয়াংচুক। অনশনের ২১তম দিনে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে অনশনস্থল থেকে হাসপাতালে স্থানান্তর করে দিল্লি কর্তৃপক্ষ।
গত শনিবার টেলিভিশনের দৃশ্যে দেখা যায়, ডজনখানেক পুলিশ সদস্য এবং নিরাপত্তা কর্মীরা ছদ্মবেশে ও সাধারণ পোশাকে সভাস্থলে পৌঁছান। এরপর ওয়াংচুককে সরিয়ে নেওয়ার আগে সভামঞ্চে বড় সাদা কাপড়ের শিট দিয়ে চারপাশ আড়াল করে দেওয়া হয়। সরিয়ে নেওয়ার সময় ধারণ করা টিভি ফুটেজে ওয়াংচুককে সরাসরি দেখা যায়নি।
ঘটনাস্থলে সাংবাদিকদের ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা বলেন, ‘আদালতের নির্দেশ মেনে এবং স্বাস্থ্যগত অবস্থা ও চিকিৎসকদের পরামর্শের ওপর ভিত্তি করে জনাব সোনম ওয়াংচুককে প্রয়োজনীয় চিকিৎসার জন্য এখান থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’
এর আগে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জোরপূর্বক খাওয়ানোর অনুরোধ জানিয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষকে তাঁর স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখতে এবং প্রয়োজনে হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন।
পুলিশ সভাস্থলে অবস্থান নেওয়া সিজেপির কয়েকজন সমর্থককেও সেখান থেকে সরিয়ে দেয় এবং এলাকা খালি করার নির্দেশ দেয়। একটি দৃশ্যে দেখা যায়, এক নারী আন্দোলনকারীকে নারী পুলিশ সদস্যরা চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছেন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, হাসপাতালে ওয়াংচুক সচেতন আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সাংবাদিকদের বলেন, ‘তারা সোনম স্যারকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে... একজন ৬০ বছর বয়সী মানুষ, যিনি ২০ দিন ধরে অনশনে আছেন এবং মুখে কিছু তোলেননি, তাঁকে দিল্লি পুলিশ জোর করে টেনে নিয়ে গেল। তারা তাঁকে কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।’
সিজেপির বিক্ষোভকারীরা জানিয়েছেন, আগামী ২০ জুলাই সংসদের বাদল (মনসুন) অধিবেশন শুরু হলে তাঁরা ভারতের সংসদ অভিমুখে পদযাত্রা করবেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দিপকে বলেন, আমি এখন থেকেই আমরণ অনশন শুরু করছি।’
৫৯ বছর বয়সী ওয়াংচুকের এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য এক বিরল জনমুখী চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি ভিউ ও শেয়ারের মাধ্যমে এই অধিকারকর্মীর দাবিগুলো ছড়িয়ে পড়েছে এবং ভারতের সর্বস্তরের মানুষের ব্যাপক সমর্থন লাভ করেছে।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
৮ ঘণ্টা আগে