কাশ্মীরে সন্ত্রাসী হামলা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পুনর্গঠিত সাত সদস্যের এই পরিষদে সশস্ত্র বাহিনী, পুলিশ ও কূটনৈতিক সেবার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিশ্রণ রয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এয়ার মার্শাল পি এম সিনহা (সাবেক ওয়েস্টার্ন এয়ার কমান্ডার), লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং (সাবেক সাউদার্ন আর্মি কমান্ডার) ও রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। ভারতীয় পুলিশ সার্ভিস থেকে রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিংকে এই পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া পরিষদের সদস্য হিসেবে রয়েছেন ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বি ভেঙ্কটেশ ভার্মা।
এনএসএবি সরকারের বাইরের বিশিষ্ট বিশেষজ্ঞদের একটি সংস্থা, যেখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকেন। এনএসএবির প্রধান কাজ হলো, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদের জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুতে দীর্ঘমেয়াদি বিশ্লেষণ ও নীতিগত সুপারিশ করা।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে আজ বুধবার (৩০ এপ্রিল) নিরাপত্তা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সিসিএস ছাড়াও রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ) ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকও প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকটি ছিল পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সিসিএস বৈঠক। এ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল জাতীয় নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং কোথাও কমতি থাকলে সেগুলোর উন্নতি করা। এর আগে ২৩ এপ্রিল এসব বিষয়ে আলোচনার জন্য সিসিএস বৈঠক হয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, তিন সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথক বৈঠক করেন।
আরও পড়ুন:

ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি গত সপ্তাহে ইরান যুদ্ধ শুরুর আগের স্তর পার হয়ে গেছে। তবে ইরানকে বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চললেও এমনটি ঘটেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলার।
১ ঘণ্টা আগে
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা। তিনি হিদার নামেও পরিচিত।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
২ ঘণ্টা আগে