
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভা উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
মাদারিহাট আসন পদ্মশিবির ধরে রাখতে পারবে কি না তা নিয়ে বেশ কৌতূহল ছিল। ফল ঘোষণার পর দেখা গেল, তৃণমূল শুধু ছক্কাই হাঁকাল না, ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে তৃণমূলের জোড়া ফুল ফুটল।
ভোটের ফলাফলে বাকি পাঁচ আসনের মতো মাদারিহাটেও বিজেপির ছন্নছাড়া অবস্থা দেখা গেছে। পাশাপাশি আরও একবার ভোটের ফল প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস এখন প্রান্তিক শক্তি। গ্রাম বা শহর কোনো আসনেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি।
একমাত্র হাড়োয়া আসনে বাম–সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন। এই একটি আসনেই জামানত রয়েছে। বাকি পাঁচ আসনেই জামানত খুইয়েছেন বামপন্থী প্রার্থীরা। পৃথকভাবে লড়ে ছয়টি আসনেই জামানত খুইয়েছে কংগ্রেস।
আরজি কর নিয়ে নাগরিক আন্দোলনে ঝান্ডাহীন হয়ে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিলেন বামেরা। কিন্তু দেখা গেল, এই দুই আসনেই বামপন্থীরা জামানত খুইয়েছেন। অর্থাৎ, আন্দোলনের কোনো সুফল তাঁরা ইভিএমে তুলতে পারেননি। বিজেপিও আরজি কর নিয়ে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছে। নাগরিক আন্দোলনে সেভাবে ভিড়তে না পারলেও পৃথকভাবে আন্দোলন জারি রেখেছিল পদ্মশিবির। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী স্লোগান দিয়েছিলেন, ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ।’ কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না।
বাম ও বিজেপির প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় মানছেন, নির্বাচনী রাজনীতিতে তৃণমূলের গণভিত্তি অনেক গভীরে প্রোথিত। সংগঠনের পাশাপাশি অর্থনৈতিক বাস্তুতন্ত্র (ইকোনমিক ইকোসিস্টেম) তৈরি করে ফেলেছে তৃণমূল।
এক প্রবীণ সিপিএম নেতার বলেছেন, ‘সরকারি বিভিন্ন ভাতা ছাড়াও তৃণমূলের সঙ্গে থাকার সুবাদে প্রতিটি এলাকার বহু মানুষ পেট চালাচ্ছেন। তাঁরা যে সবাই দুর্নীতিতে রয়েছেন, তা নয়। কিন্তু তাঁদের কাছে তৃণমূল রুটি–রুজি। এই অংশই তৃণমূলকে বাড়তি সুবিধা দিচ্ছে।’ সামাজিক ভাতার যে প্রভাব প্রতিটি ভোটে পড়ছে—তা মানছেন বিজেপি নেতারাও।
তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন, ‘লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাঁরা কুৎসা করেন, তাঁদের উচিত লক্ষ্মীর ভান্ডারকে প্রণাম করা। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না। মা লক্ষ্মীদের প্রতি আরও যত্নশীল হতে হবে। এঁরাই বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন।’

কম্বোডিয়ার সাবেক বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাজকীয় ক্ষমা প্রদান করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি ২৭ বছরের সাজা ভোগ করছিলেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হুন সেন রাজা নরোদম সিহামোনির পক্ষে ক্ষমার আদেশে স্বাক্ষর করেছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সোমবার (২৫ মে) জাপানের সংবাদপত্র ‘নিক্কেই’ মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) উভয় দেশের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাবুলের পথে রওনা দিয়েছিলেন ১৯ বছর বয়সী আলিয়া। পরিবারের কাছে তিনি বলেছিলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেটি ছিল একটি অজুহাত। আসল কারণ ছিল—বিয়ের হাত থেকে পালানো।
৪ ঘণ্টা আগে