
কুকি ও মেইতি নৃগোষ্ঠীর মধ্যে ১৮ মাস ধরে চলমান সহিংসতার জন্য বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সরকারের কড়া সমালোচনা করে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন প্রতিবেশী মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।
দা হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লালদুহোমা বলেন, ‘আমি দুঃখিত! তবে বলতেই হয় বীরেন সিং মণিপুর রাজ্যের দায়িত্ব নিতে ব্যর্থ। মণিপুরের জনগণ ও বিজেপির নেতৃত্ব দিতেও তিনি ব্যর্থ। মণিপুরে অতি দ্রুত রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত।’
ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা করে লালদুহোমা বলেন, ‘স্থায়ী শান্তির জন্য মণিপুরে সব মিলিশিয়া বাহিনীকে অস্ত্রহীন করা উচিত।’
লালদুহোমার বক্তব্যের তীব্র সমালোচনা করে মণিপুর সরকার পাল্টা বিবৃতি দিয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা ‘কুকি, চিন ও জো নৃগোষ্ঠীকে নিয়ে বৃহত্তর খ্রিষ্টান রাষ্ট্র’ গঠনের যে তত্ত্ব দিয়েছেন, তা নিয়ে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে মণিপুর সরকার।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন লালদুহোমা। সেখানে তিনি বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের কিছু এলাকা নিয়ে একটি খ্রিষ্টান রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
তাঁর এই বক্তব্যের পর মণিপুর ও মিজোরামের মধ্যে দীর্ঘস্থায়ী জাতিগত ও রাজনৈতিক বিতর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে। আবার এমন সময়েই হিন্দুস্তান টাইমসে দেওয়া লালদুহোমার সাক্ষাৎকার ‘গ্রেটার মিজোরাম’ ধারণা নিয়ে বহুল আলোচিত বিতর্ককে আবারও সামনে নিয়ে এনেছে। এটি পার্শ্ববর্তী রাজ্যগুলোর ভূখণ্ড ও জনসংখ্যাগত ভারসাম্য নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। সেই সঙ্গে ‘কুকি-চিন খ্রিষ্টান জাতি’ ও ‘গ্রেটার মিজোরাম অ্যাজেন্ডা’ নিয়েও মণিপুর সরকারের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
এর পাল্টায় মণিপুর সরকার বিবৃতিতে জনসাধারণকে সতর্ক করে বলেছে, ‘মিজোরাম থেকে অবৈধ কুকি-চিন অভিবাসীদের মণিপুরে পাঠিয়ে ভূমি দখল ও গ্রেটার মিজোরাম সৃষ্টির যেকোনো প্রচেষ্টা সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত।’
মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার সমালোচনা করে দেওয়া এই বিবৃতিতে মণিপুর সরকার জানিয়েছে, ‘লালদুহোমা ১৯৮৬ সালে দেশের প্রথম সংসদ সদস্য, যাঁর দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী পদচ্যুত হওয়ার কলঙ্কজনক আছে।’
বিবৃতিতে মণিপুর সরকার আরও উল্লেখ করে, ‘চৌত্রিশ বছর পর ২০২০ সালে, তিনি দেশের প্রথম বিধায়ক হন যাকে একই আইন লঙ্ঘনের অভিযোগে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।’
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে মণিপুর রাজ্যে জাতিগত সহিংসতা চলছে। এর মধ্যে মিজোরাম-মণিপুরের মুখ্যমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৪ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৭ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৭ ঘণ্টা আগে